শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
প্রথমবারের মতো নারী মডেল সৌদি আরবে

প্রথমবারের মতো নারী মডেল সৌদি আরবে

নারীদের ওপর থেকে নানা বিধি-নিষেধ তুলতে শুরু করেছে কট্টর রক্ষণশীল দেশ সৌদি আরব। এর মধ্যেই বলিউড তারকা জ্যাকুলিন ফার্নান্দেজ জানিয়েছেন একটি নতুন খবর। দেশটিতে প্রথম নারী মডেল হিসেবে তার ছবি একটি বিজ্ঞাপনে প্রদর্শিত হচ্ছে।

সৌদি আরবের বিমানবন্দরে শোভা পেয়েছে জ্যাকুলিন ফার্নান্দেজের ছবিসংবলিত হালা কেএসএর বিজ্ঞাপন। এতে হিজাব পরিহিত অবস্থায় দেখা গেছে তাকে। সঙ্গে বিজ্ঞাপনটিতে তার স্বাক্ষরও স্থান পেয়েছে। সৌদি বিমানবন্দরে স্থান পাওয়া এটিই প্রথম কোনো নারী তারকার মুখসংবলিত বিজ্ঞাপন। সেটির ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে প্রকাশ করেছেন জ্যাকুলিন।

সৌদি বিমানবন্দরে তার বিজ্ঞাপনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনলাইন স্ট্রিমিং সাইটের ছবি ‘মিসেস সিরিয়াল কিলার’-এও দেখা যাবে জ্যাকুলিনকে। এদিকে নেটফ্লিক্সে মুক্তির অপক্ষোয় জ্যাকুলিনের আরেক ছবি ‘ড্রাইভ’।

সূত্র : খালিজ টাইমস

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯