শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!

সম্রাটের মা আসছেন সংবাদ সম্মেলনে

ক্যাসিনো কাণ্ডে গ্রেপ্তার ঢাকা মহানগর (দক্ষিণ) যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের মা সায়েরা খাতুন চৌধুরী সংবাদ সম্মেলনে আসছেন আগামীকাল রোববার।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আগামীকাল বেলা ১১টায় এই সংবাদ সম্মেলন আয়োজন করার কথা রয়েছে। আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সম্রাটের মা সায়েরা খাতুন চৌধুরী এ কথা জানান।
সায়েরা খাতুন চৌধুরী জানান, ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জীবন রক্ষার্থে উন্নত চিকিৎসা ও দ্রুত মুক্তির দাবিতে তিনি এই সংবাদ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছেন।
ওই সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে সংবাদ সংগ্রহ ও প্রচারের জন্য রিপোর্টার ও ফটো সাংবাদিকদের অনুরোধ জানিয়েছেন সম্রাটের মা।
প্রসঙ্গত, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৬ অক্টোবর রাতে সম্রাটকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করে র‌্যাব। এরপর সম্রাটের দেওয়া তথ্যমতে পরের দিন দুপুর থেকে তার কাকরাইলের কার্যালয়ে অভিযান চালানো হয়েছে। এ সময় সেখান থেকে একটি পিস্তল, একটি ম্যাগজিন, পাঁচটি গুলি, ১১৬০ পিস ইয়াবা, ১৯ বোতল বিদেশি মদের বোতল ও দুটি ক্যাঙারুর চামড়া উদ্ধার করা হয়।
গত ৭ অক্টোবরই বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে সম্রাটের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে অস্ত্র ও মাদক রাখায় সম্রাটের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা করা হয়। এসব মামলায় তিনি এখন কারাবন্দী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯