শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
শান্তিরক্ষা মালি মিশনে বাংলাদেশের ১১০ পুলিশ ঢাকা ত্যাগ

শান্তিরক্ষা মালি মিশনে বাংলাদেশের ১১০ পুলিশ ঢাকা ত্যাগ

জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর মালি মিশনে ব্যানএফপিইউ-২ কন্টিনজেন্ট প্রতিস্থাপন করছে বাংলাদেশ পুলিশের শান্তিরক্ষীরা। সেখানে যোগ দিতে বাংলাদেশ পুলিশের ১১০ সদস্যের একটি দল ঢাকা ত্যাগ করেছে।
বৃহস্পতিবার মধ্যরাতে জাতিসংঘের ভাড়া করা বিমানযোগে মালির রাজধানী বামাকোর উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন। বিষয়টি নিশ্চিত করে পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. সোহেল রানা জানান, অতিরিক্ত আইজিপি (এইচআরএম) বিশ্বাস আফজাল হোসেন, ডিআইজি (এইচআর) এস এম রুহুল আমিন এবং পুলিশ হেডকোয়ার্টার্সের ইউএন অ্যাফেয়ার্স উইংয়ের কর্মকর্তাগণ মিশনগামী পুলিশ সদস্যদের বিমানবন্দরে বিদায় জানান।
গত ২০১৩ সাল থেকে মালির বামাকোতে বাংলাদেশ পুলিশের সদস্যগণ অত্যন্ত সাহসিকতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন।

উল্লেখ্য, ১৯৮৯ সালে নামিবিয়া মিশনের মধ্য দিয়ে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ পুলিশের পদযাত্রা সূচিত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯