শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
ভারতে বাঘের থাবা থেকে ১১ বছরের বোন বাঁচালো তার ভাইকে

ভারতে বাঘের থাবা থেকে ১১ বছরের বোন বাঁচালো তার ভাইকে

গ্রামে যাদের শৈশব কেটেছে বাড়ির আশেপাশের জঙ্গলে দুরন্তপনা তাদের শৈশবের অন্যতম একটা স্মৃতি। আর এই দুরন্তপনার অন্যতম সঙ্গী হতো ভাই-বোন। জঙ্গলে ছোটখাটো বিপদেরও সম্মুখীন হতে হতো। তবে ভারতে ১১ বছর বয়সী এক বোন তার ছোট ভাইকে চিতাবোঘের হাত থেকে বাঁচিয়ে শিরোনাম হয়েছেন।

ছোট ভাইয়ের সঙ্গে খেলছিলো ১১ বছরের রাখি। হঠাৎ করেই জঙ্গলে ঝোপের আড়াল থেকে ঝাপিয়ে পড়ে একটা চিতা বাঘ। তা দেখে চার বছরের ভাইয়ের উপর শুয়ে পরে রাখি। চিতাটা রাখির শরীর ক্ষত-বিক্ষত করে ফেলে। নিজের শরীর দিয়ে হলেও ছোট ভাইকে অক্ষত রাখতে সক্ষম হয় রাখি।

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের পাউরি জেলার দেবকুণ্ডাই টাল্লি নামক গ্রামে ঘটনাটি ঘটেছে। রাখির চাচী মধু দেবী জানান, ‘ঝোপের আড়াল থেকে বাঘটি রাখি ও তার ভাইয়ের উপর ঝাপিয়ে পড়ে। কিন্তু পালিয়ে যায়নি রাখি। মাটিতে ভাইকে শুইয়ে, তার উপর শুয়ে ভাইকে আগলে রাখে।’

তিনি জানান, জঙ্গলে রাখি ও তার ভাইয়ের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে। অনেক মানুষ দেখে ভয়ে বাঘটি পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় রাখিকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক পরিস্থিতি সঙ্কটজনক হতে থাকলে তাকে দিল্লির একটি সরকারি হাসপাতালে স্থানান্তরকরা হয়।

রাখির চিকিৎসা চলছে। কিছুদিন গেলেও সে সুস্থ হয়ে উঠবে বলে আশ্বস্ত করেছেন ওই হাসপাতালের চিকিৎসকরা। ভাইকে বাঁচিয়ে সাহসিকতা দেখানোর জন্য কিশোরী রাখিকে রাজ্য সরকারের পক্ষ থেকে পুরস্কার দেয়া হবে বলে জানিয়েছেন পাউরির জেলা প্রশাসক ডিএস গারবাল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯