মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
পটুয়াখালী বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে নিঃসঙ্গভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

পটুয়াখালী বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে নিঃসঙ্গভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে ছাত্রলীগ কর্তৃক নিঃসঙ্গভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন পটুয়াখালী জেলা শাখা।

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন পটুয়াখালী জেলার সভাপতি এইচ এম আবু তাহের খান এর সভাপতিত্বে বিক্ষোভে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা সেক্রেটারি আই আর আই এম অহিদুজ্জামান

মিছিলটি আইএবি জেলা কার্যালয় এর সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে বিক্ষোভ শেষ হয়।

মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ এর হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে।

বিক্ষোভ মিছিলে সভাপতির বক্তব্যে এইচ এম আবু তাহের খান বলেন, স্বাধীনতার পূর্বে ছাত্রলীগের বর্তমান ছাত্রলীগ এক নয়, তারা ক্যাম্পাসে সাধারণ ছাত্রদের উপর নির্যাতন ও দেশের মধ্যে যেভাবে নৈরাজ্য সৃষ্টি করেছে এবং যেভাবে হত্যাকান্ডে মেতে উঠেছে তাতে তাদেরকে নিষিদ্ধ করা সময়ের দাবি।

তিনি বলেন, আবরার হত্যার সাথে জড়িত সকলকে দ্রুতগতিতে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে আর না হয় ইশা ছাত্র আন্দোলন সারাদেশে তীব্র আন্দোলন গড়ে তুলবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯