রবিবার, ২৬ Jul ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
নিজেস্ব প্রতিবেদক: বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে নির্মম ভাবে পিটিয়ে যারা হত্যা করেছে তাদের কে আইনের আওতায় দ্রুত বিচার এবং খুনিদের ফাঁসির দাবিতে বাবুগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে ওয়ার্কার্স পার্টি। ওয়ার্কার্স পার্টির উপজেলা কমিটির উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে দিকে বাবুগঞ্জ উপজেলা পরিষদ ঘন্টাব্যাপী ওই মানববন্ধন ও রেলী বের হয়ে চত্তরে ঘোরে ।
ওয়াকার্স পার্টির বাবুগঞ্জ উপজেলা সভাপতি অধ্যাপক গোলাম হোসেনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির উপজেলা সম্পাদক শাহিন হোসেন, জেলা সদস্য মোজাম্মেল হক ফিরোজ, যুবমৈত্রীর উপজেলা সম্পাদক হাসানুর রহমান পান্নু, ছাত্রমৈত্রীর আহবায়ক এইচ.এম আলী হোসেন প্রমুখ। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলা চত্ত্বরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ওয়ার্কার্স পার্টির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
মানববন্ধনে এসময় ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় সহ-সভাপতি সুজন আহমেদ, যুবমৈত্রীর উপজেলা সভাপতি আলাউদ্দিন খান, ওয়ার্কার্স পার্টির ইউনিয়ন সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার, খলিলুর রহমান, রাজা দিলীপ কুমার রায়, বিপুল চন্দ্র দাস, রবীন বৈদ্য, জসিম উদ্দিন, জামাল হোসেন গাজী প্রমুখ উপস্থিত ছিলেন।
সমাবেশে এসময় বক্তারা বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদের খুনিদের দৃষ্টান্তমূলক বিচারের মাধ্যমে ফাঁসি কার্যকর করার দাবি জানিয়ে বলেন, ‘দেশে দীর্ঘদিন বিচারহীনতার যে অপসংস্কৃতি চলছে সেখান থেকে বেরিয়ে আসতে হবে। আজ বিচার বিভাগের ওপর দেশের জনগণের আস্থা নেই। সরকার প্রধান হিসেবে এই দায় জননেত্রী শেখ হাসিনাকেই নিতে হবে। আবরার হত্যার দৃষ্টান্তমূলক বিচার দেখার জন্য পুরো জাতি আজ প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে আছে এবং বুয়েটের ভিসির পদোত্যাগের দাবি জানান তারা।