শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ভোলায় হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

ভোলায় হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

ভোলা প্রতিনিধি :: ভোলার মনপুরায় ডাচ্ বাংলা মোবাইল ব্যাংকের এজেন্ট আলাউদ্দিন মোল্লাকে নিজ বাড়ির উঠানে গলা কেটে হত্যার ঘটনায় জড়িত পলাতক প্রধান আসামি মো. জয়নালকে (৩৫) গ্রেফতার করছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১০টায় উপজেলার হাজির হাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের তার নিজ বাড়ির পাশের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা অফিসার ইনচার্জ মো. ফোরকান আলী হাওলাদারের নেতৃত্বে অভিযান চালিয়ে ওই আসামিকে গ্রেফতার করা হয়। ঘটনার পর থেকে পলাতক ছিল জয়নাল। গ্রেফতারকৃত প্রধান আসামিকে ভোলায় প্রেরণ করা হবে বলে জানান ওসি।

নিহত ডাচ্ বাংলা মোবাইল ব্যাংকের এজেন্ট ও ব্যবসায়ী আলাউদ্দিন মোল্লা উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের বাসিন্দা মো. মজিবুল হক মোল্লার বড় ছেলে।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার ভোলা সদর এস এম মিজানুর রহমান বলেন, ‘গ্রেফতারকৃত জয়নালকে জিঙ্গাসাবাদ করা হচ্ছে। অধিকতর তদন্তে রহস্যের উদঘাটন করা হচ্ছে। তদন্তের স্বার্থে সেগুলোর নাম এখনও বলা যাচ্ছেনা। আমরা এখনও তদন্ত করছি। আমরা প্রকৃত আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসব।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯