রবিবার, ২৬ Jul ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
বরিশাল নগরবাসীর জন্য আধুনিক বাসযোগ্য শহর গড়তে সিটি কর্পোরেশন ও সিইজিআইএস এর মধ্যে চুক্তি স্বাক্ষর

বরিশাল নগরবাসীর জন্য আধুনিক বাসযোগ্য শহর গড়তে সিটি কর্পোরেশন ও সিইজিআইএস এর মধ্যে চুক্তি স্বাক্ষর

নিজেস্ব প্রতিবেদক: প্রযুক্তি বা অবকাঠামোর পাশাপাশি নগরবাসীর জন্য একটি আধুনিক বাসযোগ্য শহর গড়তে সম্মিলিত প্রয়াসকে এগিয়ে নিতে বরিশাল সিটি কর্পোরেশন ও সেন্টার ফর ইনভারমেন্ট এন্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিস (সিইজিআইএস)-এর মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে।

বুধবার রাতে সিটি কর্পোরেশনের এ্যানেক্স ভবনে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও সেন্টার ফর ইনভারমেন্ট এন্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিস (সিইজিআইএস)-এর এক্সিকিউটিভ ডাইরেক্টর মালিক ফিদা আবদুল্লাহ খানের উপস্থিতিতে অনুষ্ঠিত এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মাহমুদ জুয়েল ও সি ই জি আই এস-এর হিউমেন রির্চাস এন্ড বিজনেস ডেভলপমেন্ট-এর পরিচালক জাহিদ হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

এ চুক্তি স্বাক্ষরের মাধ্যমে বরিশালকে একটি আধুনিক শহর (স্মার্ট সিটি) হিসেবে গড়ে তুলতে নগর পরিকল্পনা (আগামী ৫০ বছরের মাস্টার প্লান তৈরী), কারিগরী সহায়তা, স্থাপত্য, সিটি কর্পোরেশনের আরবান এলাকার খাল খনন, ড্রেন ও সড়কের উন্নয়ন, শহর বর্ধিত করন, পানি সরবরাহ, স্যুরায়েজ সিস্টেম এর উপর জরিপসহ বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করা হবে।

অনুষ্ঠানে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেন, নগরবাসীকে একটি ‘স্মার্ট সিটি’ উপহার দিতে তিনি যে পরিকল্পনা হাতে নিয়েছেন তা বাস্তবায়নে এ চুক্তি স্বাক্ষর হলো। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফ বিসিসি আই’র পরিচালক সেরনিয়াবাত মঈনউদ্দিন আবদুল্লাহ, আওয়ামী লীগ নেতা সেরনিয়াবাত আশিক আবদুল্লাহসহ বরিশাল সিটি কর্পোরেশন ও সি ই জি আই এস-এর উর্ধ্বতন কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।

এসময় এফ বিসিসি আই’র পরিচালক সেরনিয়াবাত মঈনউদ্দিন আবদুল্লাহ বরিশালকে আধুনিক ও বাসযোগ্য করে তোলার জন্য সরকারি ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি, নাগরিকদের সচেতনতা বৃদ্ধির উপর জোর দেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯