মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশাল আগৈলঝাড়া গাঁজা ইয়াবাসহ আটক ৪

বরিশাল আগৈলঝাড়া গাঁজা ইয়াবাসহ আটক ৪

অনলাইন ডেক্স : বরিশাল র‌্যাবের অভিযানে চারজনকে আটক করা হয়েছে। পাশাপাশি এদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ইয়াবা ও গাঁজা।

মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুর ১২টায় র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল জেলার আগৈলঝাড়া থানার উত্তর বারপাইকা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ঢাকার কেরানীগঞ্জ থানার বালুরচর এলাকার মো. মানিক হাওলাদার (৩২), আগৈলঝাড়ার থানার বারপাইকা এলাকার বিকাশ মন্ডল (২৭) ও কাঠিয়া এলাকার নয়ন হালদার (২২) এবং বরিশালের উজিরপুর থানার দক্ষিণ সাতলা এলাকার রঞ্জন রায়কে (২২) আটক করা হয়।

এসময় তাদের তল্লাশি করে মোট ২৩২ পিস ইয়াবা ও এক কেজি ২৫৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় র‌্যাব-৮, বরিশাল সিপিএসসির ডিএডি মো. অলিউর রহমান বাদী হয়ে আগৈলঝাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯