বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
আনোয়ার হোসেন: চ্যানেল ৩৬৫ টিভির বরিশাল অফিস কার্যালয়ে উপদেষ্টা কাজী আল মামুন পরিদর্শনে আসলে তালে ফুলেল শুভেচ্ছা জানায়, চ্যানেলে৩৬৫ টিভি’র পরিবার বর্গ। চ্যানেল ৩৬৫ এর উপদেষ্টা কাজী আল মামুনকে ফুলেল শুভেচ্ছা জানান অত্র চ্যানেলের চেয়ারম্যান জামাল শরিফ, কো-চেয়াম্যান শামিম শরিফ, ম্যানেজিং ডিরেক্টর জাহাঙ্গির হাওলাদার মিন্টু, বার্তা সম্পাদক জে এইচ সুমন সহ চ্যানেলের পরিবার বর্গ। অফিস পরিদর্শন কালে উপদেষ্টা কাজী আল মামুন চ্যানেল ৩৬৫ এর সকল সাংবাদিক কলাকৌশলী কর্মকর্তা কর্মচারীদের কাজের অগ্রগতি নিয়ে আলোচনা করার এক পর্যায়ে বরিশাল ক্যাবল অপারেটর দের সাথে কথা বলে সম্প্রচারের ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেন তিনি। চ্যানেল ৩৬৫ টিভিতে তাকে উপদেষ্টা করায় চ্যানেল পরিবার বর্গদের শুভেচ্ছা অভিনন্দন জানানো হয়। বরিশালের সর্বপ্রথম আইপি টিভি তাদের কার্যক্রমের মাধ্যমে সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও তিনি আশা ব্যক্ত করেন।