শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
আজ রবিবার রাত সাড়ে আটটায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর ভিভিআইপি ফ্লাইট নং বিজি ২০৩৩ যোগে ঢাকার উদ্দেশে নয়াদিল্লি ত্যাগ করেন তিনি।
কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান জাহিদ তুষার।
তিনি জানান, ভারতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। রাত ১১টায় হযরত শাহজালাল বিমানবন্দরে তিনি অবতরণ করবেন।
প্রধানমন্ত্রী ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের (ডাব্লিউইএফ) ইন্ডিয়ান ইকোনোমিক সামিটে যোগ দিতে ৩ অক্টোবর ভারতে যান।