শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
অচল অবস্থায় বরিশাল বাউবি শিক্ষা ব্যবস্থা

অচল অবস্থায় বরিশাল বাউবি শিক্ষা ব্যবস্থা

অনলাইন ডেক্স : শিক্ষাই জাতির মেরুদন্ড- কথাটি স্বতসিদ্ধ একটি বাণী।  কিন্তু এ কথার সাথে কোন মিল খুঁজে পাওয়া যায় না বরিশাল বিভাগের বাউবি শিক্ষা ব্যবস্থাকে দেখলে।

নানামূখী সমস্যায় ভুগছে বরিশালে বাউবি
বিদ্যালয়গুলোর শিক্ষার্থী। শিক্ষক সংকট, শিক্ষকদের দায়িত্ব অবহেলা, শিক্ষা কর্মকর্তারা নিয়মিত স্কুল পরিদর্শন না করাসহ বিভিন্ন অভিযোগ উঠেছে বাউবি শিক্ষা ব্যাবস্থাকে ঘিরে।

এদিকে শিক্ষার এমন বেহাল অবস্থা দেখে দুশ্চিন্তায় পড়েছে বাউবির শিক্ষার্থীরা।

নাম প্রকাশ না করার শর্তে বাউবি শিক্ষার্থীরা জানান, শিক্ষার্জনের কোন বয়স নেই দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা অর্জন করা যায়। এই কথাটি বেবে বয়সের শেষ সময় এসেছি বাউবিতে লেখাপড়া করিতে কিন্তু বাউবির শিক্ষকরা আমাদের দুর্বলতার সুযোগ পেয়ে হাতিয়ে নিচ্ছে অতিরিক্ত টাকা।

তারা আরো বলেন, এক বছরে বাউবি ক্লাসের নিয়মাদি ২০ টি তারা নিচ্ছে ১২টি শিক্ষক থাকেন ২-৩ জন। এমনকি প্রতিবছর নবম – দশমের জন্য ৫০০০ ( পাঁচ হাজার টাকা) করে দু বছরে নিচ্ছে ১০০০০ ( দশ হাজার টাকা)। পরীক্ষার সময় পিয়নের টাকা ব্যবহারিকের জন্য প্রতি বিষয় ১৫০ শত করে চাঁদা আদায়।

অন্যদিকে শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে রেজাল্টের ঘরে আসে অনুপস্থিত বা ফেল। শিক্ষার্থীর দিতে হয় পুনঃরায় স্কুলে ১৫০ টাকা করে পরীক্ষা ফি এবং পুনঃনিরক্ষনের জন্য বোডে প্রতি বিষয় ৫০০ শত টাকা। কিন্তু সেই রেজাল্ট বছরের ১০মাসেও আসে না। বাউবি নামে শিক্ষা ব্যাবস্থা খুলে নিরহ শিক্ষার্থীদে সাথে করছে প্রতারণা এমনি অভিযোগ উঠেছে বরিশালে বাউবি স্কুলের শিক্ষকদের বিরুদ্ধে।

আর এ সমস্য থেকে মুক্তির একমাত্র উপায় হচ্ছে বাউবির জন্য বিশেষভাবে শিক্ষক নিয়োগ দেয়া। সাথে থাকুন বাউবির ধারাবাহিক নিউজ পড়ুন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯