শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:১১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ভারত অধিকৃত কাশ্মীরে শত শত গণকবরে ২ হাজার ৯০০ অজ্ঞাত মরদেহের সন্ধান

ভারত অধিকৃত কাশ্মীরে শত শত গণকবরে ২ হাজার ৯০০ অজ্ঞাত মরদেহের সন্ধান

অনলাইন ডেক্স : ভারত অধিকৃত কাশ্মিরে অজ্ঞাত গণকবরের খোঁজ পাওয়ার কথা জানিয়েছে ইন্টারন্যাশনাল পিপলস ট্রাইব্যুনাল অন হিউম্যান রাইটস অ্যান্ড জাস্টিস নামের একটি মানবাধিকার সংস্থা।  স্বাধীন তদন্তের মাধ্যমে এ ধরনের এর সত্যতা যাচাই করে এ নৃশংস অপরাধ বন্ধের আহ্বান জানায় সংস্থাটি।

কাশ্মিরের প্রধান শহর শ্রীনগরের একটি সংবাদ সম্মেলনে একটি প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি এ দাবি জানিয়েছে।

এতে বলা হয়, দুই হাজার ৭০০ অজ্ঞাত, অশনাক্ত গণকবরে দুই হাজার ৯০০ মরদেহ রয়েছে। উত্তর কাশ্মিরের বান্দিপোরা, বারামুল্লা ও খোপওয়ারা জেলার ৫৫টি গ্রামে এসব কবর রয়েছে।

মানবাধিকার সংস্থাটির তদন্তে বলা হয়েছে, ৮৭ দশমিক ৯ শতাংশ মরদেহ নামহীন। তারা এ ক্ষেত্রে জাতীয় মানবাধিকার কমিশন ও রাজ্য মানবাধিকার কমিশনের হস্তক্ষেপ দাবি করেছে।

কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহসহ ভারতের কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কর্মকর্তার কাছে এ প্রতিবেদন পাঠানো হবে বলেও জানিয়েছে ইন্টারন্যাশনাল পিপলস ট্রাইব্যুনাল অন হিউম্যান রাইটস অ্যান্ড জাস্টিস (আইপিটিকে)।

সংস্থাটির আহ্বায়ক অঞ্জনা চ্যাটার্জি বলেন, সরকারের উচিত হবে না এ প্রতিবেদনকে অগ্রাহ্য করা। বরং গুরুত্ব দিয়েই দেখা উচিত বলে তিনি মনে করছেন।

ক্যালিফোর্নিয়া সেন্টার ফর ইন্টিগ্রাল স্টাডিজের সাংস্কৃতিক ও সামাজিক নৃবিজ্ঞানের অধ্যাপক ড. অঞ্জনা চ্যাটার্জি বলেন, দুই হাজার ৭০০ কবরের মধ্যে দুই হাজার ৩৭৩টি অজ্ঞাত। ১৫৪টি কবরে দুটি করে মরদেহ রয়েছে। আর ২৩টিতে দুটির বেশি লাশ রয়েছে।

সুত্র ইসলাম টিভি

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯