শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বাংলাদেশে প্রবেশ ভারতের পেঁয়াজ

বাংলাদেশে প্রবেশ ভারতের পেঁয়াজ

নিজেস্ব প্রতিবেদক : ম্প্রতি রাজনীতির মাঠ দাবড়ে বেড়াচ্ছে পেঁয়াজ। বেশ কয়েকদিন ধরে ১০০ টাকার নিচে নামছেই না পেঁয়াজের দাম। এতে নাভিশ্বাস হওয়ার উপক্রম দেশবাসীর।

ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে বলে বাজার দরে একলাফে এমন ঝাঁঝ বেড়েছে পেয়াজের। এমনটাই মন্তব্য করে আসছেন ব্যবসায়ীরা।

এমন পরিস্থিতিতে ফের ভারত থেকে পেঁয়াজ বাংলাদেশে প্রবেশ করছে বলে জানা গেছে।

শুক্রবার সাপ্তাহিক ছুটি হলেও বেলা ১২টা ২০মিনিট থেকে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজবোঝাই ভারতীয় ট্রাক বাংলাদেশে আসা শুরু হয়েছে।

ভারতের হিলি এক্সপোর্টার অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সনজিৎ মজুমদার এর সত্যতা নিশ্চিত করেছেন।

তবে এ খবরে তেমন একটা খুশি হতে পারছেন না হিলি স্থলবন্দরের বাংলাদেশি ব্যবসায়ীরা।

ব্যবসায়ীদের অনেকের দাবি, ভারতের হিলিতে ৫ দিন আটকে ছিল বস্তাবন্দী এসব পেঁয়াজ। এদের অধিকাংশই নষ্ট হয়ে গেছে বা পচে গেছে। এতে ব্যবসায়ীরা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হবেন বলে মন্তব্য করেন তারা।

এ বিষয়ে হিলি স্থলবন্দরের ব্যবসায়ী মোর্শেদুর রহমান জানান, গত ২৯ সেপ্টেম্বর বাংলাদেশে পেঁয়াজ রফতানি পুরোপুরি বন্ধ করে দেয় ভারত। এ অবস্থায় সীমান্তের ওপারে প্রায় ৬০টি ট্রাকে দেড় হাজার মেট্রিক টন পেঁয়াজ আটকে থাকে। অবশেষে ৫দিন পর পূর্বের এলসি করা পেঁয়াজ হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করলেও ট্রাকে বাঁধা অবস্থায় থাকা এসব পেঁয়াজের অধিকাংশ নষ্ট হয়ে গেছে বলে ধারণা করছি আমরা। হিলি স্থল বন্দরের কর্মকর্তারাও একই বার্তা জানিয়েছেন।

তারা বলছেন, পূর্বের এলসি করা পেঁয়াজবোঝাই ট্রাক আটকে ছিল ভারত সীমান্তে। অবশেষে রফতানি করার অনুমতি দিয়েছে সে দেশের সরকার।

এর আগে দিনাজপুরের হিলি স্থলবন্দর সূত্রে জানা গিয়েছিল, এই বন্দর দিয়ে গত ২৬ সেপ্টেম্বর পর্যন্ত ভারত থেকে প্রায় ১০ হাজার টন পেঁয়াজ আমদানির জন্য এলসি (লেটার অব ক্রেডিট) খোলে হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারকরা। কিন্তু গত রোববার বিকালে হঠাৎ করে এক নোটিফিকেশনের মাধ্যমে ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষসহ রফতানিকারকদের বাংলাদেশে পেঁয়াজ রফতানি না করার জন্য আদেশ জারি করে ভারতীয় কেন্দ্রীয় সরকার।

সেদিন থেকে বাংলাদেশে প্রবেশের মুখে ভারতের হিলিতে আটকে পড়ে পেঁয়াজবাহী শতাধিক ট্রাক।

এসব ট্রাকই আজ ছাড়ার নির্দেশ দেয় ভারত সরকার।

এ বিষয়ে হিলি স্থলবন্দরের আমদানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ হারুন জানিয়েছিলেন, দুই দেশের মধ্যে আলোচনাসাপেক্ষে শারদীয় দুর্গোৎসবের বন্ধ সত্ত্বেও বৃহস্পতিবার বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম চালু ছিল। বৃহস্পতিবার এ সব পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশের কথা ছিল। কিন্তু সন্ধ্যা ৭টা পর্যন্ত অপেক্ষা করেও তা প্রবেশ করেনি।

তবে শুক্রবার আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও বিশেষ ব্যবস্থায় এ সব পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করবে বলে আশা প্রকাশ করেছিলেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯