রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ববিতে সাংবাদিক সমিতি নিয়ে বিভ্রান্তি

ববিতে সাংবাদিক সমিতি নিয়ে বিভ্রান্তি

নিজস্ব প্রতিবেদক : বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও ভারপ্রাপ্ত উপাচার্য ড. এ কে এম মাহবুব হাসানের বিদায়ী দিনে সাংবাদিক সমিতির কমিটি নিয়ে গুজব উঠেছে। জানাগেছে সিন্ডিকেট সদস্যদের মতামত না নিয়েই কিছু শিক্ষার্থীদের সমন্বয়ে নাম সর্বস্ব একটি সাংবাদিক সমিতি গঠনের চেষ্টা করা হয়েছে। যেটার সভাপতি হিসেবে শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে মোঃ লালন হোসেনের নাম শোনা যাচ্ছে । বৃহস্পতিবার বিকেলে সাংবাদিক পরিচয়ে কিছু শিক্ষার্থীরা ফুল দেয়া একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরলে এবং তাদের কিছু অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশ হলে বিষয়টি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়।

সমিতি গঠনে কোনো প্রকার নির্বাচন ছাড়াই নিজেদের মধ্যে পদ-পদবি ভাগাভাগি করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে ।অভিযোগ রয়েছে ‘দ্যা ডেইলি ক্যাম্পাস’ এর প্রতিনিধি সোহেল রানা নির্বাচনে উপস্থিত না থেকেও কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন।শুধু তাই নয় ভোট কার্যক্রমে কোনো শিক্ষক বা নির্বাচন কমিশন ছিলনা বলে জানিয়েছে একটি সূত্র। এমনকি সভাপতি সহ বেশিরভাগ পদেই ছিল না কোন প্রতিদ্বন্দি।

এদিকে সাংবাদিক সমিতি গঠনের ব্যাপারে জানতে চাইলে ড. এ কে এম মাহবুব হাসান সমিতি গঠনের কথা অস্বীকার করে বলেন, বিশ্ববিদ্যালয়ের আইনানুসারে সাংবাদিক সমিতি করতে হলে সিন্ডিকেট সদস্যদের মতামত লাগবে। আমার একার কোনো এখতিয়ার নেই সাংবাদিক সমিতি গঠনে অনুমোদন দেয়ার ।আমি এখন পর্যন্ত কোনো সমিতি বা কমিটির অনুমোদনের বিষয়ে কাউকে লিখিত কিছু দেইনি । তবে সাংবাদিক সমিতির পরিচয়ে কিছু শিক্ষার্থীরা ফুল দেওয়া প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন,বিশ্ববিদ্যালয়য়ে আজ আমার শেষ কর্মদিবস উপলক্ষে অনেকেই শুভেচ্ছা জানাতে এসেছে। তাদের মধ্যে সাংবাদিকতায় জড়িত শিক্ষার্থীরাও ছিল।

সমিতি গঠনের ব্যাপারে জানতে যোগাযোগ করলে কথিত সভাপতি শফিকুল ইসলাম বলেন, ভিসি স্যার কিছুদিন আগে আমাদের একটি কমিটি গঠন করতে বলেছিল তারই ধারাবাহিকতায় আজ স্যারের শেষ কার্যদিবসে আমরা নিজেরা একটি নির্বাচনের আয়োজন করি।তবে বিশ্ববিদ্যালয়য়ের ভিসি স্যারের মাধ্যমে তিন সদস্যের একটি পর্যালোচনা কমিটি করে দেয়া হয়েছে। তারা ১০ কার্যদিবসের মধ্যে একটি রিপোর্ট দেয়ার প্রেক্ষিতেই আমাদের সাংবাদিক সমিতি যাত্রা শুরু করতে পারবে ।

এ বিষয়ে সাংবাদিক সমিতির নবনির্বাচিত সহ-সভাপতি সুমাইয়া আক্তার তারিন বলেনে, বিশ্ববিদ্যালয়য়ের কিছু সাংবাদিকদের উপস্থিতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে,তবে ভিসি স্যারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রকার লিখিত অনুমোদন দেয়া হয়নি।অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার একটু ব্যাক্তিগত সমস্যার কারনে আমি আজ নির্বাচনের কার্যক্রমে সময় দিতে পারিনি।তবে ভিসি স্যারকে বিশ্ববিদ্যালয় সাংবাদিকদের পক্ষ থেকে বিদায়ী ফুলেল শুভেচ্ছা দেয়ার সময় তাদের সাথে ছিলাম।

এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের জেষ্ঠ্য শিক্ষক মোঃ আরিফ হোসেন বলেন, সাংবাদিক সমিতি হবার কোনো ঘটনা আমার জানা নেই। এমন কিছু হলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস থেকে প্রেস রিলিজ যাবে । এদিকে নগরীর সাংবাদিক মহলে উক্ত সমিতি নিয়ে অসন্তোষ প্রকাশ পেয়েছে। প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটি সূত্রে জানা যায় কথিত সাংবাদিক সমিতির কোনো সাংবাদিকবৃন্দর সঙ্গে কোনোরকম যোগাযোগ নেই সংগঠনগুলোর। পেশাগত পরিচয়ের দিক থেকেও প্রায় সবাই অপরিচিত। রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মিথুন সাহা বলেন, ” বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে যতটুকু জানি সেখানে সাংবাদিকদের কোনো সমিতি হয় নি। সচরাচর শহরের কোথাও সাংবাদিকদের সংগঠন প্রতিষ্ঠার সময় আমাদের কাছে সাংবাদিকদের পরিচয় সংক্রান্ত তথ্যাদি জানতে আসে প্রশাসন। ”

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯