সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশাল কাশিপুর ২৫০ পিস ইয়াবাসহ দম্পতি আটক

বরিশাল কাশিপুর ২৫০ পিস ইয়াবাসহ দম্পতি আটক

অনলাইন ডেক্স : বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানাধীন ২৯নং ওয়ার্ডের কাশিপুর আনসার অফিস এলাকায় মাদকসহ এক দম্পতিকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
বুধবার রাত ৮ টার দিকে ২৯নং ওয়ার্ডের কাশিপুর আনসার অফিসের উত্তর পাশে হাসান মার্কেট থেকে তাদের আটক করে।

আটকরা হলেন, মোঃ জাহাঙ্গীর আলম (৩২) ও তার স্ত্রী মায়া আক্তার (২১)। পুলিশ জানায়, বুধবার রাত ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই সৈয়দ খাইরুল আলম একদল পুলিশ নিয়ে এয়ারপোর্ট থানাধীন ২৯নং ওয়ার্ডের কাশিপুর আনসার অফিসের উত্তর পাশে হাসান মার্কেটে অভিযান চালিয়ে ২৫০ পিস ইয়াবাসহ দম্পতিকে আটক করা হয়।

এ ব্যাপারে তাদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯