শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
কাগজপত্র ও মাছের ট্রাক না আসায় ভারতে ইলিশ রফতানি হয়নি

কাগজপত্র ও মাছের ট্রাক না আসায় ভারতে ইলিশ রফতানি হয়নি

অনলাইন ডেক্স: হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৫০০ টন ইলিশ রফতানির সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এরই অংশ হিসেবে রোববার (২৯ সেপ্টেম্বর) প্রথম চালানে ২৪ মেট্রিক টন ইলিশ মাছ বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে রফতানির কথা থাকলেও কাগজপত্র ও মাছের ট্রাক না আসায় রফতানি হয়নি।

কাস্টমস কর্তৃপক্ষ বলছে, মাছ রফতানির জন্য কেউ কোনো কাগজপত্র তাদের দফতরে দাখিল করেনি। তবে সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে কাস্টম হাউসে কাগজপত্র দাখিল করা হবে বলে জানা গেছে।

ইলিশ মাছ রফতানিকারক প্রতিষ্ঠানের বেনাপোলের সিঅ্যান্ডএফ এজেন্ট এমি এন্টারপ্রাইজের প্রতিনিধি মহিদুল হক জানান, বাণিজ্য মন্ত্রণালয় থেকে দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৫০০ মেট্রিক টন ইলিশ মাছ রফতানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। পর্যায়ক্রমে ১০ অক্টোবরের মধ্যে ৫০০ মেট্রিক টন ইলিশ রফতানির নির্দেশনা রয়েছে। রোববার বিকেলে ৬ ট্রাক মাছের মধ্যে মাত্র এক ট্রাক মাছ আমরা হাতে পেয়েছি। রাতের মধ্যে আরো ৫ ট্রাক মাছ আসার সম্ভাবনা রয়েছে। সোমবার সকালে মাছ রফতানির প্রয়োজনীয় কাগজপত্র আমরা কাস্টমে দাখিল করব। তারপর মাছ রফতানি হবে। প্রতি কেজি ইলিশ ৬ ডলার মূল্যে রফতানি করা হচ্ছে। ফলে বাংলাদেশি টাকা প্রতি কেজির দাম পড়বে ৫০০ টাকা করে। ভারত ও বাংলাদেশ দুই দেশের কাস্টমস থেকে শুল্কমুক্ত সুবিধায় ইলিশের এ চালান ছাড় করা হবে বলে জানান তিনি।

ইলিশের রফতানিকারক প্রতিষ্ঠান ঢাকার গাজীপুরের একুয়াটিক রিসোর্ট লিমিটেড। আমদানিকারক ভারতের কলকাতার নাজ ইমপেক্স প্রাইভেট লিমিটেড।

বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো সুপার নাসিদুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার ইলিশ মাছ রফতানির খবর ছিল। কিন্তু ইলিশ মাছ রফতানির কোনো কাগজ সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত কোনো সিঅ্যান্ডএফ দাখিল করেনি। মাছের কোনো ট্রাকও আমাদের রিপোর্ট করেনি। তবে সোমবার সকালে দাখিল করবে বলে জানতে পেরেছি। কাগজপত্র দাখিল করলে দ্রুত পণ্য চালানটি ছাড় দেয়া হবে।

প্রসঙ্গত, ভারতের প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্ব ও সুসম্পর্ক বাড়াতে দুর্গাপূজা উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গে ৫০০ টন ইলিশ মাছ রফতানির সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার। যদিও ২০১২ সালের আগ পর্যন্ত ভারতে ইলিশ রফতানি করা হতো। তবে দেশে ইলিশের উৎপাদন কমে যাওয়ায় ২০১২ সালের পরে ভারতে ইলিশ রফতানি বন্ধ করে দেয় সরকার। সাত বছর পর পূজা উপলক্ষে ফের ইলিশ রফতানি করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯