বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ইউক্রেনের ২৪ বছর বয়সী তরুণ সাথে ৫৭ বছরের নারী বিয়ে

ইউক্রেনের ২৪ বছর বয়সী তরুণ সাথে ৫৭ বছরের নারী বিয়ে

নিজেস্ব প্রতিবেদক: ধারণতঃ পুরুষেরা বিয়ের ক্ষেত্রে কমবয়সী নারীদেরকেই পাত্রী হিসবে বেছে নেন, তা তিনি যত বয়স্কই হন না কেন। কিন্তু ইউক্রেনের ২৪ বছর বয়সী এক তরুণ একেবারে বিপরীত ঘটনা ঘটিয়েছেন। নিজের থেকে ৫৭ বছরের বড় নারীকে বিয়ে করে গোটা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছেন। তিনি যাকে বিয়ে করেছেন ৮১ বছর বয়সী এক বৃদ্ধাকে। এ বিয়ের ঘটনা গোটা এলাকায় চাঞ্চল্য তৈরি করেছে। অনেকেই দল বেঁধে দেখতে আসছেন এই অভিনব দম্পতিকে।

এটি ইউক্রেনের ভিনিটসা শহরের বেভক্কা গ্রামের ঘটনা। ওই গ্রামের তরুণ আলেকজান্ডার কন্ড্রাত্যুক সম্প্রতি বিয়ে করেছেন অশীতিপর বৃদ্ধা জিনেদা ইল্লারিওনোভনাকে। সম্পর্কে তারা চাচাতো ভাই-বোন।

এই ব্যতিক্রমী বিয়ের কারণ খুঁজতে গিয়ে বেরিয়ে বেরিয়ে এসেছে ভিন্ন তথ্য। দেশটিতে ১৮ থেকে ২৬ বছর বয়সী শারীরিকভাবে সক্ষম পুরুষদের সামরিক বাহিনীতে যোগ দেয়া বাধ্যতামূলক। তবে কেউ যদি প্রতিবন্ধী স্ত্রীর দেখাশোনা করে, তবে চাকরি থেকে তাকে অব্যাহতি দেয়া হয়। আর এমন আইনের সুযোগটি কাজে লাগাতেই নিজের বৃদ্ধা প্রতিবন্ধী চাচাতো বোনকে বিয়ে করে ওই যুবক এ অভিযোগ তার প্রতিবেশীদের।

যদিও এই অভিযোগ নাকচ করে দিয়েছেন তরুণ আলেকজান্ডা। তিনি দাবি করেন, গভীর ভালোবাসা থেকেই বৃদ্ধা জিনেদা ইল্লারিওনোভনাকে বিয়ে করেছি। বৃদ্ধাকে দেখভাল করতে তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করেছেন তিনি।

তবে ইউক্রেনের এক আইনজীবী বলেছেন, সামরিক বাহিনীতে যোগ দেয়া এড়াতে আলেকজান্ডার এ বিয়ে করেছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে অবশ্য নববধূ জিনেদা ইল্লারিওনোভনার কোনো বক্তব্য জানা যায়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯