বুধবার, ২৯ Jul ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
বাংলাদেশ বিশ্ব রেকর্ড চা উৎপাদনে

বাংলাদেশ বিশ্ব রেকর্ড চা উৎপাদনে

নিজেস্ব প্রতিবেদক : চা শিল্পে গত বছরের চেয়ে এবার দেশে রেকর্ড পরিমাণ চায়ের উৎপাদন বেড়েছে। এটা শুধু দেশে নয় গত জুলাই মাস পর্যন্ত বিশ্বের চা উৎপাদনকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ রয়েছে সবার উপরে। বাংলাদেশ চা গবেষণা কেন্দ্র (বিটিআরআই) ও বাংলাদেশ চা বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।

চায়ের উৎপাদন ভালো হওয়ায় চা শ্রমিকরাও খুশি। তারা জানান, তাদের প্রতিদিনের নিরিখ হাজরি ২৪ কেজি। কিন্তু উৎপাদন বেড়ে যাওয়ায় তারা পাতা তুলছেন ৩৫ থেকে ৭০-৮০ কেজি পর্যন্ত। এতে তারা অতিরিক্ত আয় করছেন।

বাংলাদেশ চা গবেষণা কেন্দ্রের (বিটিআরআই) পরিচালক ড. মোহাম্মদ আলী জানান, শুধু উৎপাদন বৃদ্ধি নয় এ বছর চায়ের গুণগতমানও ভালো হচ্ছে। চলতি বছরের আগস্ট মাস পর্যন্ত দেশে চায়ের উৎপাদন হয়েছে ৫৩ মিলিয়ন কেজি। যা গত বছর এই সময়ে ছিল ৪২ মিলিয়ন কেজি।

বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক ড. কে এম রফিকুল হক জানান, গত বছরের চেয়ে চলতি বছরের জুলাই মাস পর্যন্ত বাংলাদেশে ২৮ দশমিক ৫৪% বেশি চা উৎপাদন হয়েছে। আর নিকটতম অবস্থানে রয়েছে ভারত ৫ দশমিক ৭৬%। এ উৎপাদনের ধারা অব্যাহত থাকলে এবছরের লক্ষ্যমাত্রা ৯০ মিলিয়ন কেজি ছাড়িয়ে যাবে বলে তার ধারণা।

তিনি জানান, এ বছর বাংলাদেশের এই রেকর্ড পরিমাণের উৎপাদন বিশ্বের চা উৎপাদনকারী দেশগুলোকে তাক লাগিয়েছে। এ বছর এই সময়ে আনুপাতিকহারে বিশ্বের অনান্য রাষ্ট্রে চায়ের উৎপাদন কমেছে। কিন্তু বাংলাদেশে এর উৎপাদন আশার সঞ্চার জাগিয়েছে। অধিক চা উৎপাদনকারী দেশ শ্রীলঙ্কা জুলাই মাস পর্যন্ত গত বছরের তুলনায় উৎপাদন হার বেড়েছে মাত্র ০ দশমিক ৯৫%, কেনিয়া কমেছে ৮ দশমিক ৩৮%।

এম আর খান, কেরামত নগর ও নন্দ রাণী চা বাগানের স্বত্বাধিকারী সিরাজুল ইসলাম চৌধুরী জানান, চলতি চায়ের মৌসুমের শুরু থেকে চায়ের উপযোগী বৃষ্টিপাত, প্রয়োজনীয় সূর্যের আলো এবং অনুকূল আবহাওয়ার ফলে চায়ের উৎপাদন বেড়েছে। এবছর উৎপাদনে নতুন রেকর্ড সৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

বাংলাদেশ চা সংসদ সিলেট অঞ্চলের ব্রাঞ্চ চেয়ারম্যান জি এম শিবলী জানান, দেশের চায়ের দুই-তৃতীয়াংশ উৎপাদন হয় মৌলভীবাজার জেলার ৯২টি চা বাগানে। অনুকূল আবহাওয়া না থাকাসহ নানা জটিলতায় বিগত দুই বছর ধরে চায়ের উৎপাদন হ্রাস পেয়েছিল। লক্ষ্যমাত্রাও পূরণ হয়নি। পরে সংশ্লিষ্ট চা বাগান কর্তৃপক্ষ ও চা বোর্ডের নানামুখী পদক্ষেপের কারণে চলতি বছরে চায়ের উৎপাদন রেকর্ড পরিমাণে বাড়তে থাকে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯