সোমবার, ২৭ Jul ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
অনলাইন ডেক্স : পিছিয়ে পড়া গ্রামীণ নারী সমাজকে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তার সাথে সরাসরি যুক্ত করতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের উদ্যোগে জাতীয় মহিলা সংস্থার বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন (প্রকল্প-২) এর আওতায় হাতে নেয়া হয়েছে ‘তথ্য আপা’ প্রকল্প। বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের বাগধা মডেল মাধ্যমিক বিদ্যালয় হল রুমে মঙ্গলবার ওই গ্রামের ৫০জন নারীদের নিয়ে এই ‘তথ্য আপা’ প্রকল্পের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ‘তথ্য আপা’ হিসেবে পরিচিত উপজেলা তথ্য ও সেবা কর্মকর্তা মনজিলা আক্তার মিতুর সভাপতিত্বে পিছিয়ে পড়া নারীদের উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আমার বাড়ি আমার খামার ও পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার সুব্রত হালদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক কাজল দাশ গুপ্ত। এসময় উপস্থিত ছিলেন বাগধা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়াজ মোর্শেদ, সহকারী তথ্য সেবা কর্মকর্তা দিপা রহমান, কাজী রাদিয়া রহমান, ইউপি সদস্যা রেনুকা অধিকারীসহ গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ।
উঠান বৈঠকে বক্তারা বলেন, আধুনিক তথ্য প্রযুক্তি থেকে পিছিয়ে পড়া নারীদের তথ্য ও যে কোন ধরনের সেবা দিতে সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের উদ্যোগে জাতীয় মহিলা সংস্থার বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়তে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন (প্রকল্প-২) এর আওতায় ‘তথ্য আপা’ নামের প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এই প্রকল্পের কর্মকর্তা “তথ্য আপা’ তথ্য কেন্দ্রে ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ, বিশেষজ্ঞের মতামত গ্রহন, প্রাথমিক স্বাস্থ্য সেবা, সরকারী সেবা সমূহের সহজলভ্যতা নিশ্চিত করণ, শিক্ষা, স্বাস্থ্য, আইন, ব্যবসা, জেন্ডার, কৃষি বিষয়ক সেবা, ভিডিও কনফারেন্স, ই-লার্নিং, ই-কমার্সসহ নারীদের যে কোন সমস্যা সমাধানে রয়েছে সদা সচেষ্ট। এক কথায় সরকারের সাথে সেবা গ্রহনকারীদের সেতু বন্ধন হিসেবে কাজ করছেন এই তথ্য আপা প্রকল্পের ‘তথ্য আপা’। নারীরা এই ‘তথ্য আপা’র মাধ্যমে আধুনিক সেবা গ্রহন করে ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে অগ্রণী ভুমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেন।
বিডিসুত্র