শুক্রবার, ১৭ Jul ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
সাপে কাটা রোগীকে ইনজেকশন, সঙ্গে সঙ্গে মৃত্যু

সাপে কাটা রোগীকে ইনজেকশন, সঙ্গে সঙ্গে মৃত্যু

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ভুল চিকিৎসায় আবু সাঈদ সিদ্দিকী নামে সাপে কাটা এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার আজগানা ইউনিয়নের কুড়াতলী উত্তরপাড়া গ্রামের মৃত ওহাব আলী সিদ্দিকীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ৬টার দিকে আবু সাঈদ সিদ্দিকী ঘুম থেকে উঠে বিছানায় পা নামিয়ে বসেছিলেন। এ সময় খাটের নিচে থাকা বিষাক্ত সাপ তার পায়ে কামড় দেয়। তার শরীরের বিভিন্ন স্থানে বাঁধ দিয়ে বাঁশতৈল বাজারের বাঁশতৈল ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেলে পল্লী চিকিৎসক আতোয়ার রহমান ইনজেকশন দেন। ইনজেকশন দেয়ার পর রোগীর শরীরের বাঁধ খুলে দেন চিকিৎসক আতোয়ার। সেখানে সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়।

আবু সাঈদের চাচাতো ভাই জুয়েল সিদ্দিকী বলেন, সাপে কাটা রোগীর শরীরে বাঁধ দিয়ে রাখলে দু’তিনদিন বাঁচিয়ে রাখা যায়। কিন্তু চিকিৎসক আতোয়ার ভুল চিকিৎসা দিয়েছেন। তিনি ভুয়া চিকিৎসক। তার ভুল চিকিৎসার কারণে আমার চাচাতো ভাই সাঈদের মৃত্যু হয়েছে।

বাঁশতৈল ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক আতোয়ার রহমানের সঙ্গে যোগাযোগ করে চিকিৎসক কিনা জানতে চাইলে নিজেকে পল্লী চিকিৎসক দাবি করেন।

সাপে কাটা রোগীর চিকিৎসা দেয়ার বিষয়ে তিনি বলেন, ওষুধ কোম্পানির প্রশিক্ষণপ্রাপ্ত প্রতিনিধি কফিল উদ্দিনের পরামর্শে সাঈদের শরীরে ইনজেকশন দিয়েছিলাম। কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯