বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পরীক্ষার সময় টয়লেটেও নকল পাওয়া গেলে কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী ৩ মিনিটে ২ গোল চীনকে চমক দিলো বাংলাদেশ মেট্রোরেল ও ট্রেন ভাড়ায় ছাড় পাবেন যারা আজ দেখা যাবে ‘ব্লাড মুন
জিম্বাবুয়েকে ১৯৮ রানের টার্গেট দিল আফগানিস্তান

জিম্বাবুয়েকে ১৯৮ রানের টার্গেট দিল আফগানিস্তান

টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়েকে ১৯৮ রানের টার্গেট দিয়েছে আফগানিস্তান।

নাজিবুল্লাহ জাদরানের ৩০ বলে ঝড়ো ৬৯ রানের সুবাদে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৭ রান করেছে আফগানরা। জাদরানের ইনিংসটি সাজানো ছিল ৬ ছক্কা ও ৫ চারে। এছাড়া ৪৩ রান করেছেন ওপেনার রহমতউল্লাহ গুরবাজ। ৩৮ রান এসেছে মোহাম্মদ নবীর ব্যাট থেকে।

জিম্বাবুয়ের হয়ে দু’টি করে উইকেট নিয়েছেন টেন্ডাই চাতারা ও শন উইলিয়ামস।

শনিবার (১৪ সেপ্টেম্বর) মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় মাঠে মুখোমুখি হয়েছে দু’দল। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। চলতি সিরিজের প্রথম ম্যাচে আফিফ ও মোসাদ্দেক ঝড়ে জিম্বাবুয়েকে ৩ উইকেটে হারিয়েছে সাকিবের দল দ্বিতীয় ম্যাচটি তাই জিম্বাবুয়ের জন্য ‘মাস্ট উইন’ ম্যাচ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯