সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
শেবাচিমে চিকিৎসা নিচ্ছে বিরলতম হার্লেকুইন শিশু

শেবাচিমে চিকিৎসা নিচ্ছে বিরলতম হার্লেকুইন শিশু

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে একদিন বয়সী এ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়। বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার চরশেফালী গ্রামের এক দম্পতির ঘরে জন্ম নেয় শিশুটি।

হাসপাতাল সূত্রে জানা যায়, শিশুটি ভূমিষ্ঠ হওয়ার পর দেখা যায়, সে দেখতে অন্য সব স্বাভাবিক শিশুর মতো নয়। এরপর অভিভাবকরা দুই কেজি ওজনের শিশুটিকে শেবাচিম হাসপাতালে নিয়ে আসে।

হাত-পা সবকিছু থাকলেও পুরো শরীরে সাদা একটি আবরণ রয়েছে। যার মাঝে মাঝে লাল দাগ রয়েছে। চোখ দু’টিও তার ভেতরেই আটকা রয়েছে। যা দেখে কেউ কেউ বিরলতম চর্মরোগও বলছে।

চিকিৎসকরা শরীরের ওপর থাকা আবরণটি নরম করার জন্য ওষুধ দিয়েছেন, পাশাপাশি শিশুটির সার্বক্ষণিক খোঁজ-খবর নিচ্ছেন তারা। তবে শিশুটির ভবিষ্যৎ নিয়ে এ মুহূর্তে কিছু বলতে চাননি চিকিৎসকরা।

নবজাতক ওয়ার্ডের চিকিৎসকদের মতে, শিশুটি হারলেকুইন ইকথায়োসিস (Harlequin ichthyosis) আক্রান্ত, সেজন্য তার ত্বক অন্য শিশুদের মতো স্বাভাবিক নয়। এ ধরনের অসুস্থতায় জন্ম নেওয়া শিশুর শরীর পাতলা চামড়ার আবরণে ঢেকে থাকে। অপুষ্টি, শ্বাসকষ্টজনিত, ইনফেকশনসহ একাধিক সমস্যা নিয়ে এই শিশুরা ভূমিষ্ঠ হয়।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের সাবেক প্রধান ডা. সৈয়দ জাহিদ হোসেন বাংলানিউজকে জানান, শিশুটি বিরল জিনগত সমস্যায় আক্রান্ত। তবে এ রোগটি যে পরিবারের কারও আগে হয়েছিল এমনও নয়। এটি খুবই বিরল একটি রোগ বলা চলে। দীর্ঘ কয়েকযুগ মিলিয়ে ৭-৮টির ওপরে এমন শিশু দেখিনি। কয়েক লাখে এ ধরনের একটি শিশুর দেখা মিলতে পারে।

শেবাচিম হাসপাতালে ভর্তি হওয়া শিশুটির ছবি দেখে তার ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করে ডা. সৈয়দ জাহিদ হোসেন বলেন, চিকিৎসা বিজ্ঞানে শিশুটির শরীরে যা হয়েছে তাকে হারলেকুইন ইকথায়োসিস বলে। স্বাভাবিক মানুষের চামড়া যেভাবে তৈরি হয়, শিশুটির ক্ষেত্রে তা হয়নি। এক কথায় এ ধরনের শরীরে চামড়া তৈরি না হওয়ায় দেখতে এমনটা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯