রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
শিশুর মরদেহ উদ্ধার, অভিযোগের তীর বাবার দিকে

শিশুর মরদেহ উদ্ধার, অভিযোগের তীর বাবার দিকে

এদিকে অভিযোগ উঠেছে শিশুটির বাবা বদিউজ্জামান তাকে শ্বাসরোধ করে হত্যা করে ডোবায় ফেলে দিয়েছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বাড়ির পাশের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বাংলানিউজকে জানান, ৭ বছর আগে তাঁত শ্রমিক বদিউজ্জামানের সঙ্গে পাবনার চাটমোহরের মির্জাপুর গ্রামের সিকেন্দার আলীর মেয়ে সুন্দরী খাতুনের বিয়ে হয়। কয়েক বছর আগে তাদের সংসারে একটি কন্যা সন্তানের জন্ম হয়। প্রথম সন্তান কন্যা হওয়ায় পরিবারে অশান্তি শুরু হয়। ছেলে সন্তানের আশা থাকলেও চলতি বছরের জানুয়ারি মাসে তাদের দ্বিতীয় সন্তানও মেয়ে হয়। এ নিয়ে পারিবারিক অশান্তি আরও বেড়ে যায়। এ নিয়ে বদিউজ্জামান প্রায়শঃই স্ত্রীকে মারপিট করতেন ও শিশু সুমাইয়াকে হত্যার হুমকি দিয়ে আসছিলেন।

একপর্যায়ে শুক্রবার সকালে শিশু সুমাইয়াকে শ্বাসরোধে হত্যার পর বাড়ির পাশের ডোবায় ফেলে দেন তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করে। ঘটনার পর থেকে বদিউজ্জামান পলাতক রয়েছেন। এ বিষয়ে থানায় মামলা হয়েছে। আসামি বদিউজ্জামানকে গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯