সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৩:০২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে সহপাঠীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ, তদন্ত কমিটি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে স্বর্ণের দামে বড় পতন আবারও হামলা সৌদির আরামকো তেল শোধনাগারে কুষ্টিয়া ইবি শিক্ষিকাকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা নতুন করে উদ্যোগ শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে: চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে ট্রাম্পের শক্তি প্রদর্শন ইসরাইলের লাশের হাহাকার চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
অন্ধকারে ঢেকে গেল মিরপুর স্টেডিয়াম

অন্ধকারে ঢেকে গেল মিরপুর স্টেডিয়াম

জিম্বাবুইয়ান ব্যাটসম্যানরা বেধড়ক পেটাচ্ছিলেন বাংলাদেশি বোলারদের। এরই মধ্যে বিদ্যুৎ চলে গেল মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।

ইনিংসের ১৮তম ওভারে এই বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে। ফ্লাডলাইটও জ্বালানো যায়নি। ফলে অনেকটা সময় খেলা বন্ধ রাখতে হয়।

রাত ৯টা ১৭ মিনিটে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। থেকেছে ৯টা ২৩ পর্যন্ত। প্রায় ৬ মিনিটের মতো মাঠে বিদ্যুৎ ছিল না।

১৭তম ওভারটি করেন মোহাম্মদ সাইফউদ্দীন। ওই ওভার শেষ হওয়ার পরই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় মিরপুরের শেরে বাংলা স্টেডিয়াম।

খেলা শুরু হতে হতে সময় কেটে যায় প্রায় ৮ মিনিট। নতুন করে খেলা শুরু হলে ১৮তম ওভারটি করেন মোস্তাফিজুর রহমান।

তবে কি কারণে এমন বিভ্রাট ঘটেছে। সেটি সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি আয়োজকদের পক্ষ থেকে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯