রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
৮ বছরের শিশু ধর্ষনের চেষ্টা, শেবামেকের বাবুর্চি গ্রেফতার

৮ বছরের শিশু ধর্ষনের চেষ্টা, শেবামেকের বাবুর্চি গ্রেফতার

৮ বছরের শিশু ধর্ষনের চেষ্টার ঘটনায় দায়ের হওয়া মামলায় বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) এর বাবুর্চিকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাবের প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গ্রেফতার মোঃ হানিফ ওরফে নয়ন (৪৫) বরিশাল নগরের চরের বাড়ি এলাকার মৃত আফাত উদ্দিন ফকিরের ছেলে। র‌্যাব জানায়, অভিযোগকারীর অভিযোগ মতে গ্রেফতার নয়ন ৮ বছরের এক শিশুকে প্রায় তিন মাস যাবত যৌন হয়রানী করে আসছে। শিশুটির পরিবারের অনুপস্থিতিতে বিভিন্ন সময়ে চকলেট ও খাবারের প্রলোভন দেখিয়ে বাসায় ডেকে নিয়ে যেত এবং ধর্ষণ করার চেষ্টা করতো গ্রেফতার নয়ন। যা আশে পাশের প্রতিবেশিরা প্রায় সময় লক্ষ্য করতেন। আসামী এবং বাদী পূর্বে হতেই শেরে বাংলা মেডিকেল কলেজ এর সামনে ৪র্থ শ্রেণী স্টাফ কোয়ার্টারে পাশাপাশি থাকতেন।

ভিকটিম গত বুধবার কোয়ার্টারের সামনে মাঠে খেলা করার সময় গ্রেফতার নয়ন তাকে পূর্বের ন্যায় চকলেট খাওয়ার প্রলোভন দেখাইয়া তার বাসায় ডেকে নিয়ে বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাতদেয় এবং জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এসময় ভিক্টিম চিৎকার করলে মেয়ের অভিবাবক ঘটনা স্থলে উপস্থিত হয় ও ভিক্টিমকে উদ্ধার করে। পরবর্তীতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। পরে র‌্যাব-৮ এর সিপিএসসির একটি বিশেষ আভিযানিক দল শুক্রবার শের-ই- বাংলা মেডিকেল কলেজ এর সামনে থেকে গ্রেফতার করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯