সোমবার, ২৭ Jul ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
বরিশাল নগরীতে ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট অভিযানে ৪ হাজার টাকা জরিমানা

বরিশাল নগরীতে ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট অভিযানে ৪ হাজার টাকা জরিমানা

 অনলাইন ডেক্স::

আজ ৩ সেপ্টেম্বর বিকাল ৩ টায় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস,এম,অজিয়র রহমানের নির্দেশনায়। ডেঙ্গুজ্বর প্রতিরোধ ও এডিস মশার বংশ বিস্তার রোধে নগরীর কাঠপট্টি রোড ও কালীবাড়ি রোড এলাকায় পৃথক দুটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় নির্মাণাধীন ভবন ও পুরাতন ভবনের আশে-পাশে জমে থাকা পানিতে মশার বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যাওয়ায়। সিটি কর্পোরেশন (স্থানীয় সরকার) আইন-২০০৯ এর ৯৩ ধারা অনুযায়ী কাঠপট্টি রোডের নির্মাণাধীন ভবনের মালিক মাহবুবুর রহমান পিন্টুকে ২ হাজার টাকা ও ঘোষ ভবনের মালিক অর্পনা ঘোষকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয়, ফারজানা আক্তার ও সুব্রত বিশ্বাস দাস। প্রসিকিউশন অফিসার হিসেবে উপস্থিতছিলেন সিটি কর্পোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর সৈয়দ এনামুল হক। এসময় আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন মেট্রোপলিটন পুলিশের সদস্যরা। অভিযান পরিচালনাকালে ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ও জবনসচেতনতামূলক ক্যাম্পেইন করা হয়। জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনস্বাস্থ্য রক্ষায় ও ডেঙ্গু প্রতিরোধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯