রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সহপাঠীর গোপনীয় ভিডিও ছড়ানোয় ছাত্রীসহ দুইজন কারাগারে

সহপাঠীর গোপনীয় ভিডিও ছড়ানোয় ছাত্রীসহ দুইজন কারাগারে

অনলাইন ডেক্স::

সহপাঠীর ব্যক্তিগত গোপনীয় ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে দেওয়ায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) দুই শিক্ষার্থীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে দু’জনকে আদালত সোপর্দ করা হলে বরিশাল মে‌ট্রোপ‌লিটন ম্যা‌জি‌স্ট্রেট শামীম আহ‌মেদ তাদের জবানবন্দি নিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এ দু’জন হলেন- বরিশাল বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞানের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সেলিম রেজা এবং সাবিকুন নাহার অমি।

এর আগে রোববার (১ সেপ্টেম্বর) দিনগত রাতে দু’জনকে আটক করে বরিশাল মেট্রোপলিটন বন্দর (সাহেবেরহাট) থানা পুলিশ।

সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞানের চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী তার ব্যক্তিগত গোপন ভিডিও ল্যাপটপে রাখেন। যা সেখান থেকে চুরি করে নিয়ে সেলিম ও অমি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন।

বন্দর থানা পুলিশের ওসি (তদন্ত) মো. ফয়সাল আহম্মেদ বাংলানিউজকে জানান, এই ঘটনায় রোববার বিকেলে ভুক্তভোগী শিক্ষার্থী একটি লিখিত অভিযোগ দেন। সেই অভিযোগের প্রেক্ষিতে দুই শিক্ষার্থীকে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের আদালতে পাঠানো হয়। এরপর আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯