রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশাল মেট্টোপলিটন পুলিশের আওতাধীন পুলিশের ৮ সদস্যকে শুভেচ্ছা স্মারক প্রদান করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ

বরিশাল মেট্টোপলিটন পুলিশের আওতাধীন পুলিশের ৮ সদস্যকে শুভেচ্ছা স্মারক প্রদান করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ

বরিশাল মেট্টোপলিটন পুলিশের আওতাধীন বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম পিপিএমসহ পুলিশের ৮ সদস্যকে শুভেচ্ছা স্মারক প্রদান করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। সম্প্রতি বরিশাল মেট্টো পলিটন পুলিশের সফল অভিযানে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক করাবারী আটক হওয়ায় বিএমপির কমিশনার মোঃ শাহাবুদ্দিন খানসহ অভিযানে অংশ নেয়া সকল পুলিশ সদস্যকে অভিনন্দন জানিয়ে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলামসহ অভিযানে অংশ নেয়া চৌকস পুলিশ সদস্যদেরকে শুভেচ্ছা স্মারক প্রদানের ঘোষনা দেন। সে ঘোষনা অনুযায়ী গতকাল ২ সেপ্টেম্বর সোমবার দুপুর ২টায় শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। এ্যানেক্স ভবনে মেয়রের দপ্তরে অনুষ্ঠিত এ আয়োজনে শুভেচ্ছা স্মারক পাওয়া পুলিশ সদস্যদের পুনরায় অভিনন্দন জানিয়ে মেয়র সাদিক আবদুল্লাহ বলেন, পুলিশকে জনগনের সেবায় নিরলসভাবে কাজ করতে হবে। যারা মাদক কারবারের সাথে জড়িত তাদের বিরুদ্ধে চলমান অভিযান আরো জোরদার করতে হবে। মেয়র বলেন, যারা অন্যায় করবে তাদের শাস্তির আওতায় আনতে হবে তবে যারা নিরাপরাধ তারা যেন কেউ অযথা হয়রানীর শিকার না হয়। মেয়র সাদিক আবদুল্লাহ আরো বলেন, ভালো কাজের জন্য পুরস্কৃত হবে আবার অপরাধের জন্য তিরস্কারও গ্রহন করতে হবে।

অনুষ্ঠানে বরিশাল মেট্টোপলিটন পুলিশের উপ- পুলিশ কমিশনার (দক্ষিন) মোয়াজ্জেম হোসেন ভুইয়া উপস্থিত ছিলেন। গতকালের অনুষ্ঠানে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাঃ ছাড়াও, এস আই সমীরন মন্ডল, এ এস আই শরিফ হোসেন, আসাদুজ্জামান, বিধান চন্দ্র গনপতি, সুমন হাওলাদার এবং কনস্টেবল আল আমিন ও কবির হোসেনের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দিয়ে ফটো সেশনে অংশগ্রহন ও মধ্যাহ্ণ ভোজে মিলিত হন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ। শুভেচ্ছা স্মারক গ্রহন করে পুলিশ সদস্যরা মেয়রের ভুয়ষী প্রশংসা করে বলেন, তাদের জানা মতে দেশের কোন মেয়র প্রথম বারের মতো তাদের এভাবে সন্মান জানালো। যা তাদের কাজের ক্ষেত্রে অনুপ্রেরনা হয়ে কাজ করবে। তারাসহ বরিশালের পুলিশ সদস্যরা মেয়রের সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়তে সব ধরনের সহায়তার আশ্বাস প্রতান করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯