শনিবার, ২৫ Jul ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
আনোয়ার হোসেন::
বরিশাল সদর উপজেলা চরমোনাই ইউনিয়নে বুখাইনগর হাট ফরাজী বেকারিতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে তৈরী হচ্ছে নানা বেকারী পণ্য। ফরাজি বেকারির তৈরি নিন্মমানের বিভিন্ন খাদ্যদ্রব্য কিনে একদিকে প্রতারিত হচ্ছে গ্রাহক, অপরদিকে হুমকির মুখে পড়েছে জনস্বাস্থ্য। অপরদিকে প্রতারণা করে অর্থ হাতিয়ে নিচ্ছেন বেকারি মালিক আবদুল আউয়াল ফরাজী। গতকাল সোমবার ফরাজি বেকারিতে গিয়ে দেখা যায়, ওই বেকারিতে নোংরা পরিবেশে তৈরি হচ্ছে বিভিন্নধরনের পণ্য। এমনকি নেই কোন ট্রেড লাইসেন্স ও বিএসটিআই‘র অনুমোদন। অস্বাস্থ্যকর, নোংরা ও সেঁতস্যাতে পরিবেশে নিন্মমানের মনিকা, বিভিন্ন ধরনের বিস্কুট, জন্মদিনের কেক, মিষ্টি, লাড্ডু, বাটারবন, জিলাপি, চানাচুরসহ শিশু খাদ্য ও বেকারী পণ্য তৈরি হচ্ছে। বেকারী শ্রমিকরা খালি গায়ে, শরীর থেকে ঘাম বেয়ে পরছে, ময়লা হাতে কখনো দেখা যায় একহাতে সিগারেট অন্য হাত দিয়ে কাজ করছে অথবা পায়ে মাড়িয়ে কাজ করছেন। খোলাভাবে তেলভর্তি ড্রাম রাখা হয়েছে। তার উপরে মাছি ভনভন করছে, উড়ে এসে বেকারির ময়লা-কালি ও ধুলো-বালি পড়ছে। কয়েকজন লোক মাটিতে খাবার রেখে খালি গায়ে ময়লা হাতে বিভিন্ন খাবার প্যাকেট করছে। পাশেই রয়েছে ক্ষতিকর বিভিন্ন প্রকার রং ও স্যাকারিন। এ সময় বেকারীর মালিকের কাছে অনুমোদনের কাগজপত্র দেখতে চাইলে তা দেখাতে পারেননি। তবে ক্রেতাদের দাবী অতি দ্রুত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ফরাজী ব্যাপারে ব্যবস্থা নেয়া দরকার। বেকারির বিষয় নিরাপদ খাদ্য পরিদর্শকের সাথে যোগাযোগ করার চেষ্টা করিতে চাহিলে তাহা সম্ভব হয়নি।