শনিবার, ২৫ Jul ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
অনলাইন ডেক্স::
বরিশাল : বরিশালের বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়ায় পানিতে ডুবে ইশফা আক্তার নামে ৬ বছরের এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃত ইশফা আক্তার বরিশাল নগরের কাউনিয়া এলাকার বাসিন্দা রাকিব মোল্লার সন্তান।
ইশফা শুক্রবার স্বজনদের সাথে বাবুগঞ্জের রাকুদিয়ায় খালা বাড়িতে বেড়াতে যায়। শনিবার (৩১ আগষ্ট) দুপুরে সকলের অজান্তে খালার ঘরের পাশের পুকুরে পড়ে যায়।
অনেক খোজাখুজির পর বিকেল ৩ টার দিকে তাকে উদ্ধার করে পার্শবর্তী উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ইশফার খাল আব্দুস ছত্তার হাওলাদার।