শনিবার, ২৫ Jul ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
বাবুগঞ্জের মাধবপাশা ইউনিয়নের যুবলীগের অর্ধশতাধিক নেতাকর্মীর জাতীয় পার্টিতে যোগদান

বাবুগঞ্জের মাধবপাশা ইউনিয়নের যুবলীগের অর্ধশতাধিক নেতাকর্মীর জাতীয় পার্টিতে যোগদান

 আনোয়ার হোসেন::

দলীয় শৃংখলা ও আর্দশে অনুপ্রানিত হয়ে বাবুগঞ্জ উপজেলার অর্ধশতাধিক নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগদান করেছেন। গতকাল শুক্রবার সন্ধ্যা সাতটা বাবুগঞ্জ উপজেলার যুবলীগ নেতা মিন্টু সিকদার, শিক্ষক জাহিদুল ইসলাম মহিম, মোঃ মনির হোসেনসহ অর্ধশতাধিক নেতাকর্মী জাতীয় পার্টির কার্যালয়ে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সাংসদ ও জাতীয়পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপুর হাতে ফুলের তোড়া দিয়ে নেতাকর্মীরা যোগদান করেন। এ সময় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা জাতীয়পাটির সভাপতি মকিতুর রহমান কিসলু, কেন্দ্রীয় যুবসংহতি সদস্য ফায়জুল হক সুমন, খানপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ সামছুল আলম, মাধবপাশা ইউপির জাপার সভাপতি মোবাশ্বর, সাধারন সম্পাদক শাহজাহান বাদশা, মাধবপাশা জাপা নেতা মোঃ বশির সিকদার, সদ্য যোগদানকৃত জাপা নেতা গোলাম কিবরিয়া, রহমতপুর ইউপির জাপার সভাপতি জেলানী সাজওয়াল,সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, যুব সংহতির প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, মোঃ জুয়েল রানা, ছাত্র সমাজের সাংগঠনিক সম্পাদক মাঈনুল সরদার, রাকিবসহ জাতীয়পাটি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী)আসনের সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু যোগদানকারীদের উদ্দেশ্যে বলেন জাতীয়পার্টির আদর্শকে ধারন করে রাজনীতিতে ভুমিকা রাখতে হবে। দলের মধ্যে বিশৃঙ্খলা করা যাবে না। জাতীয়পার্টি কেন্দ্রের নির্দেশনা পালনে কাজ করতে হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯