শনিবার, ২৫ Jul ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
বরিশাল নগরে মাদকদ্রব্যসহ আটক-৪

বরিশাল নগরে মাদকদ্রব্যসহ আটক-৪

অনলাইন ডেক্স::

বরিশাল নগরের বিভিন্ন স্থানে পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ ৪ জনকে আটক করা হয়েছে। বৃহষ্পতিবার (২৯ আগষ্ট) দিবাগত রাতে এসব অভিযান চালায় মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ ও ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন। ডিবির এসআই মোঃ মহিউদ্দিন জানান, বৃহষ্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরের ১০ নম্বর ওয়ার্ডের মুক্তিযোদ্ধা পার্কে অভিযান চালানো হয়। অভিযানে রিয়াজ খান (২২) নামে এক যুবককে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। রিয়াজ নগরের ভাটারখাল এলাকার মোহাম্মদ আলী খানের ছেলে। অপরদিকে ডিবির এসআই নজরুল ইসলাম তার সঙ্গীয় টিম নিয়ে নগরের ২৩ নম্বর ওয়ার্ডের দরগাবাড়ীর পোল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মোঃ নিশান সরকার (২৫) ও মোঃ সাইদ ফকির (২৮) কে ৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। আটক মোঃ নিশান সরকার নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন পাগলা এলাকার সাইফুল ইসলাম নিলুর ছেলে ও মোঃ সাইদ ফকির বরিশালের আগৈলঝাড়া উপজেলার দতেরাবাদ এলাকার আঃ জব্বার ফকিরের ছেলে। এদিকে ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের পরিদর্শক মোঃ জিয়াউর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে নগরের রসুলপুর এলাকায় অভিযান চালিয়ে মোঃ সম্রাট শেখ (৩০) কে ৩৫ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।  আটক সম্রাট শেখ নগরের উত্তর সাগরদী এলাকার মোঃ করম আলী শেখের ছেলে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯