শনিবার, ২৫ Jul ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
বরিশালে ৯ বছরের শিশু যৌন নির্যাতনের শিকার : হাসপাতালে ভর্তি

বরিশালে ৯ বছরের শিশু যৌন নির্যাতনের শিকার : হাসপাতালে ভর্তি

অনলাইন ডেক্স::

বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের গজালিয়া এলাকায় ৯ বছর বয়সী তৃতীয় শ্রেনীর এক শিশু শিক্ষার্থী যৌন নির্যাতনের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। তাকে বৃহষ্পতিবার (২৯ আগষ্ট) দিবাগত রাত ৮ টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এরআগে দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে অজ্ঞাত ব্যক্তি কর্তৃক সে যৌন নির্যাতনের শিকার হয় বলে জানিয়েছে শিশুটির স্বজনরা। হাসপাতালে শিশুটির সাথে আসা তার মা জানান, সকালে সুস্থ শরীরেই স্কুলে গিয়েছিলো কিন্তু দুপুরেরে স্কুল থেকে বাসায় ফিরে কাউকে কিছু না বলে বার বার বাথরুমে যায়। বিষয়টি নিয়ে সন্দেহ হলে জিজ্ঞাসা করে জানতে পারেন, তার মেয়ে স্কুল থেকে বাড়ি ফেরার পথে কোন এক ব্যক্তি রাস্তার পাশের জঙ্গলে নিয়ে যৌন নির্যাতন করে। পরবর্তীতে শিশুটি শারিরীক ভাবে অসুস্থ হয়ে পড়লে রাতে তাকে নিয়ে হাসপাতালে আসেন। তবে বিষয়টি নিয়ে কোন অভিযোগ বা মামলা দিতে অনাগ্রহ প্রকাশ করেন তিনি। এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার সেকেন্ড অফিসার এসআই অরবিন্দ বিশ্বাস বলেন, শুক্রবার সকাল পর্যন্ত এ বিষয়ে কেউ অভিযোগ দেননি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে শিশুটিকে হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হলে, সেখান থেকে এমনিতেই আমাদের কাছে এজাহার পাঠানো হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯