শনিবার, ২৫ Jul ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
বরিশালে পৃথক ঘটনায় বৃদ্ধসহ ৪ জনের মৃত্যু

বরিশালে পৃথক ঘটনায় বৃদ্ধসহ ৪ জনের মৃত্যু

অনলাইন ডেক্স::

বরিশাল : বরিশালে পৃথক ঘটনায় ৭০ বছরের বৃদ্ধসহ ৪ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।

যারমধ্যে শুক্রবার (৩০ আগষ্ট) দুপুরে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে একজনের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে।  বাকী ৩ জনের মধ্যে ১ জনের মৃত্যু নিয়ে কোন অভিযোগ না থাকায় স্বজনরা সেই মরদেহটি নিয়ে চলে গেছেন। বাকী দুটি হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে।

বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাষ্টার রাশেদুল ইসলাম জানান, গত ২৮ আগষ্ট রাত ৮ টার দিকে বিষাক্তদ্রব্য সেবনে কবির খান (৪০) নামে এক ব্যক্তি হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন।  সে পটুয়াখালী জেলার দুমকি উপজেলার আংগারিয়া এলাকার মৃত আব্দুল লতিফ খানের ছেলে।

চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোররাতে তার মৃত্যু হয়। তবে স্বজনদের কোন অভিযোগ না থাকায় প্রশাসনের অনুমতি নিয়ে মৃতদেহটি বাড়িতে নিয়ে গেছেন।

এদিকে কাউনিয়া থানার এসআই জাহিদ জানান, বৃহষ্পতিবার দিবাগত মধ্যরাতে কাউনিয়া থানাধীন মুকুন্দপট্টি এলাকা থেকে গোলাম রাব্বি (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়।  গোলাম রাব্বি ওই এলাকার সেলিম মৃধার ছেলে ও পেশায় একজন ট্রাক শ্রমিক। প্রাথমিকভাবে জানাগেছে, সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

শুক্রবার দুপুরে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাব্বির মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। এরপরপরই মরদেহ স্বজনদের বুঝিয়ে দেয়া হয়েছে।

এদিকে বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানার এসআই দিপায়ন বড়াল জানান, শুক্রবার সকালে এয়ারপোর্ট থানাধীন রহমতপুর এলাকার পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন ডোবা থেকে সেরাজ মৃধা নামে ৭০ বছরের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়।  মরদেহটি ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।  মৃত সেরাজ মৃধা পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া এলাকার মৃত আমজাদ আলীর মৃধা ছেলে।

সেরাজ মৃধার ছেলে আনোয়ার হোসেন জানান, তার বাবা মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন, গত মঙ্গলবার বরিশালে এনে ডাক্তার দেখান। ডাক্তার দেখানো শেষে সে নিঁখোজ হন। এরপর অনেক খোজাখুজির পর শুক্রবার সকালে তার মরদেহ উদ্ধার করেন।

এছাড়া বাকেরগঞ্জের বোয়ালিয়ায় সড়ক দুর্ঘটনায় সৌরভ মল্লিক নামে ১২ বছরের এক কিশোরের মৃত্যুর ঘটনা ঘটেছে। সে পার্শবর্তী ঝালকাঠি জেলোর নলিছিটি উপজেলার রাজগর এলাকার কুদ্দুস মল্লিকের ছেলে।

বাকেরগঞ্জ থানার এসআই হাবিবুর রহমান জানান, বৃহষ্পতিবার রাত ৮ টার দিকে বোয়ালিয়া নামক এলাকায় ট্রাক ও ব্যাটারিচালিত ভ্যানের সংঘর্ষ হয়। এতে সৌরভ মল্লিক নিহত হন এবং আরো ২ জন আহত হন। ঘটনার পরপরই থানা পুলিশ ঘাতক ট্রাকটিকে চালকসহ আটক করেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯