শনিবার, ২৫ Jul ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
অনলাইন ডেক্স::
চেক দিয়ে প্রতারনার অভিযোগে পুলিশের এক এসআই ও তার ছেলের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বৃহষ্পতিবার (২৯ আগষ্ট) পুলিশ সুপারের কার্যালয়ের স্টেনোগ্রাফার দিপক চন্দ্র গাইন বাদী হয়ে চীফ মেট্রেপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পৃথক দুইটি মামলা করেন। আদালতের বিচারক মো. কবির উদ্দিন প্রামানিক মামলা দুইটি আমলে নিয়ে সমনের নির্দেশ দেন। সমন প্রাপ্ত সিরাজুল ইসলাম জালাল নগরীর রুপাতলী আদর্শ সড়কের বাসিন্দা এবং কাজীর হাট থানায় কর্মরত রয়েছে। অপর জন তার ছেলে ইমরান মাসুদ। আদালত সূত্র জানায়, চাকরির পাশাপাশি ব্যবসায়িক কাজের জন্য ফেরত শর্তে সিরাজুল ইসলাম জালাল ৫লাখ ও তার ছেলে ৬লাখ ৬৬ হাজার ৪শ টাকা ধার নেয়। পরে টাকা ফেরত চাইলে জালাল গত ৭ জানুয়ারী ও তার ছেলে ১৫ এপ্রিল উল্লেখিত টাকার পৃথক দুইটি চেক দেয়। চেক দুইটি ২৬ জুন ব্যাংকে জমা দেয়া হলে তা প্রত্যাখ্যাত হয়। ১৮ জুলাই দুই জনকেই আইনী নোটিশ দেয়ার পরও টাকা পরিশোধ না করলে গতকাল মামলা করা হয়।