সোমবার, ২৭ Jul ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
সলিয়াবাদ ইউপি সচিবের অনিয়ম আর দুর্ণীতি!

সলিয়াবাদ ইউপি সচিবের অনিয়ম আর দুর্ণীতি!

 আনোয়ার হোসেন::

বরিশাল বানরীপারা সদর উপজেলার ৫নং সলিয়াবাদ ইউনিয়নের সচিবের বিরুদ্ধে নানান অনিয়মের অভিযোগ উঠেছে। সারা দেশে প্রতিটি নাগরিকদের প্রয়োজন হয় জন্ম নিবন্ধন, চেয়ারম্যান কর্তৃক নাগরিত্ব সনদ সহ প্রয়োজনীয় কাগজপত্র। গতকাল বুধবার সরেজমিনে গিয়ে ইউনিয়ন পরিষদের জম্মসনদ তুলতে নাগরিকদের কাছ থেকে ৬০০শত টাকা করে সচিবকে নেয়ার দৃশ্য দৈনিক প্রথম সকাল প্রতিনিদির ক্যামেরায় ধরা পড়ে। অতিরিক্ত টাকা নেওয়ার বিষয় ইউপি সচিব প্রতিনিদিকে বলেন, জম্মসনদে ৬০০টাকা করে নিতে চেয়ারম্যান বলেছেন।তিনি আরো বলেন, গ্রাম আদালতের মামলায় আমি নেই ১০০টাকা টাইপ করতে ৫০টাকা আর নোটিশ জারী করতে চৌকিদারদের ৩০০ টাকা। সে আরো বলেন, সব ইউনিয়ন পরিষদের চেয়ে কম খরচ নেওয়া হয় এই ইউনিয়ন পরিষদে। গ্রাম আদালতের মামলা ও জম্মসনদে নানা অনিয়মের মাধ্যমে টাকা হাতিয়ে নিচ্ছে সলিয়াবাদ ইউ পি চেয়ার ম্যান, সচিব। সুমন নামে একজন নাগরিক জানান আমার কাছ থেকে ৫০ টাকার জন্মসনদ নিয়েছে ৬০০টাকা এবং পারিবারিক একটি মামলর নোটিশ জারী করতে চৌকিদারকে দিতে হয়েছে ৩০০ টাকা।নাগরিকত্ব সনদ নিয়েছি ইউপি সচিব খোকন বিশ্বাসের কাছ থেকে। সচেতন কয়েকজন নাগরিক নাম প্রকাশ না করার শর্তে জানান, পারিবারিক মামলা ও জম্মসনদ নিতে ইউনিয়নবাসীর কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করতেছে পরিষদে, অতিরিক্ত টাকা আদায় করা তাদের নিয়মে পরিনত হয়েছে। ইউনিয়নবাসীর কাছ থেকে জানা যায়, জন্ম সনদ ৫০ টাকার পরির্বতে ৬০০ টাকা নিচ্ছে ইউ পি সচিব। অভিযোগের বিষয় সচিব বলেন, আমরা অফিসে যারা কাজ করি তাদের,আপ্যায়ণ সহ অনেক খরচ দিতে হবে। অতিরিক্ত টাকা না নিলে তাদের খরচ আমার বাড়ি থেকে এনে দেব। তবে ইউনিয়নবাসী প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন। এ ব্যপারে ইউপি চেয়ারম্যান জুয়েল হক মিন্টু সাথে যোগাযোগ করিলে তিনি বলেন, তাতে আপনাদের কি। তবে ইউনিয়ন পরিষদের অনিয়মের বিষয়গুলোর ব্যপারে উপজেলা নির্বাহী অফিসার শেখ আব্দুল্লাহ সাদীদ প্রতিনিদিকে বলেন, আসলে তাঁদের টাকা নেওয়া অন্যায়। তবে বিষয়গুলো তদন্ত করে ব্যাবস্থা নেব।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯