রবিবার, ২৬ Jul ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
ভান্ডারিয়ায় মাদক মামলায় বিক্রেতার কারাদণ্ড

ভান্ডারিয়ায় মাদক মামলায় বিক্রেতার কারাদণ্ড

পিরোজপুর: 

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা মাদক মামলায় ইকবাল হোসেন মল্লিক (৪১) নামে এক মাদকবিক্রেতাকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার  (২৮ আগস্ট)  দুপুরে পিরোজপুরের অতিরিক্ত  জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ সামছুল হক এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত ইকবাল ভান্ডারিয়া উপজেলার লক্ষ্মীপুরা গ্রামের রুস্তুম মল্লিকের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. জহুরুল ইসলাম বাংলানিউজকে জানান, দণ্ডপ্রাপ্ত ইকবাল একাধিক মাদক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে বর্তমানে পলাতক রয়েছেন। ওই মামলার অন্যান্য আসামি দণ্ডপ্রাপ্ত ইকবালের স্ত্রী তামান্না বেগমসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দিয়েছেন আদালত।

মামলার সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১৩ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে মাদকবিক্রেতা ইকবালের ঘরে ফেনসিডিল আছে এমন খবর পেয়ে জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেনসহ পুলিশ সদস্যরা ইকবালের বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় ইকবাল মল্লিক পুলিশের উপস্থিতি টের পেয়ে বস্তা ভর্তি ফেনসিডিল বড় একটি বালতিতে ভরে ঘরের পাটাতনে রেখে তাতে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ডিবি পুলিশ ঘটনাস্থল থেকে ইকবালের স্ত্রী তামান্নাকে আটক করে এবং ৪০ বোতল ফেনসিডিল অক্ষত ও কিছু অংশ পুড়ে যাওয়া ৬৫ বোতল ফেনসিডিলসহ আলামত উদ্ধার করে। এ  ঘটনায় এসআই আনোয়ার বাদী হয়ে স্থানীয় থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন। তদন্ত শেষে এ মামলায় পুলিশ পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে জমা দেন পুলিশ।

আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আহসানুল কবীর বাদল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯