শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
লবনে আয়োডিনের মাত্রা সঠিকভাবে না থাকায় আইনী পদক্ষেপে বিসিসি

লবনে আয়োডিনের মাত্রা সঠিকভাবে না থাকায় আইনী পদক্ষেপে বিসিসি

ব‌রিশাল :

মধুবন লবনে আয়োডিনের মাত্রা সঠিকভাবে না থাকায় আইনী পদক্ষেপ হাতে নিয়েছে বরিশাল সিটি করপোরেশন । মঙ্গলবার (২৭ আগষ্ট) এ সংক্রান্তে মামলা দায়েরের জন্য একটি লিখিত অভিযোগ বরিশাল চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে দাখিল করেছেন। মামলাটি বিচারক আমলে নিয়ে পরবর্তী আদেশের জন্য অপেক্ষমান রেখেছেন বলে জানিয়েছেন বাদী বরিশাল সিটি করপোরেশনের স্যানিটারী ইন্সপেক্টর সৈয়দ এনামুল হক। তিনি বলেন, গত ৩০ জুন বরিশাল নগরের ৮ নম্বর ওয়ার্ডের পিয়াজপট্টি এলাকার হক ব্রাদার্স দোকান পরিদর্শন করেন। এসময় বিক্রির উদ্দেশ্যে সেখানে রক্ষিত ঝালকাঠির দি ক্রিসেন্ট সল্ট ইন্ডাষ্ট্রিজ এর মধুবন লবনে আয়োডিনের মাত্রা নিয়ে সন্দেহ হয়। পরে লবনের নমুনা নিয়মানুযায়ী সংগ্রহনন করে যথাযথ পরীক্ষার জন্য ঢাকার জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানে পাঠানো হয়। পরে সেখান থেকে লবনের পরীক্ষা শেষে সঠিকমাত্রায় আয়োডিন পাওয়া যায়নি এ মর্মে সনদপত্র দেয়।  যার অনুকুলে আয়োডিনের অভাবজনিত রোগ প্রতিরোধ আইন-১৯৮৯ এর ৯ ধারা মোতাবেক মামলা দায়ের করা হয়। মামলাটি পিয়াজপট্টি এলাকার হক ব্রাদার্স নামক দোকানের মালিক মেহেদী হাসানের বিরুদ্ধে দায়ের করা হয়েছে।  তবে তিনি যদি আদালতে তার পন্য সরবরাহের সঠিক কাগজ দেখাতে পারেন সেক্ষেত্রে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা সম্ভব। সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা বেলায়েত হাসান বাবলুও বিষয়টি নিশ্চিত করেছেন।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯