রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশাল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেবেকা অনুপস্থিত, স্কুলের কার্যক্রমে স্থবিরতা

বরিশাল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেবেকা অনুপস্থিত, স্কুলের কার্যক্রমে স্থবিরতা

 আনোয়ার হোসেন::

বিনা ছুটিতে প্রায়দিনই বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন বরিশাল সদর উপজেলা চরমোনাই ইউনিয়নে বুখাইনগর সালুকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকা রেবেকা খানন।ওই বিদ্যালয়ের একাধিক শিক্ষক নাম প্রকাশে অনিহা করে দৈনিক প্রথম সকাল প্রতিনিদিকে বলেন, প্রধান শিক্ষকের অনুপস্থিত নতুন কিছুই না। তারা আরো বলেন, এ ছাড়া দীর্ঘ দিন ধরে প্রধান শিক্ষক না আসায় স্কুলের স্বাভাবিক কার্যক্রমও ব্যাহত হচ্ছে। তবে সংবাদকর্মীরা ওই বিদ্যালয়ে উপস্থিত হওয়ার সাথে সাথেই সহকারী শিক্ষক টিপু প্রধান শিক্ষিকাকে ফোন দিয়ে বিষয়টি জানান, এবং সংবাদকর্মীদের বলতে থাকেন আপনারা কেনও বিদ্যালয়ের তথ্য নিতে চান কোন শিক্ষক অফিসে আসেকি আসেনি তাহা আপনাদের জানার দরকার নেই। এমনকি প্রধান শিক্ষিকা ফোন দিয়ে সংবাদকর্মীদেরকে বলেন, বিদ্যালয়ের কোন তথ্য দিবো না কে পাঠিয়েছেন আপনাদের জানার ইচ্ছা থাকলে উপজেলা নির্বাহী শিক্ষা অফিসারের কাছ থেকে যেনে নিন। জানা গেছে, শিক্ষিকার দায়িত্বভার অর্পণ না করেই মাসের প্রায়ইদিনই অননুমোদিতভাবে বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন প্রধান শিক্ষিকা রেবেকা খানন। তবে বিদ্যালয়ে শিক্ষকের সংখ্যা জানা যায়নি, এমনকি শিক্ষকদের নামের তালিকা নেই ওই বিদ্যালয়ে। ছাত্র-ছাত্রীর সংখ্যা তুলনা মূলকভাবে কম। বিদ্যালয়ের শিক্ষার্থীদের একাধিক অভিভাবকরা বলেন, নিয়মিত ক্লাস না হওয়ার কারণে শিক্ষার্থীদের সংখ্যা কম। তারা আরো বলেন, শিক্ষার্থীদের মাসিক বেতন বৃদ্ধি করে আদায় করছে। এমনকি প্রধান শিক্ষিকা বিদ্যালয়ে প্রায়দিনই আসেনা তার সুবাদে অনেক শিক্ষক ক্লাস নিতে গাফিলতি করেন। তবে এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা অফিসার সাথে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে না পাওয়ায় তাঁর মন্তব্য নেয়া সম্ভব হয়নি। উপজেলা নির্বাহী অফিসার মোশারেফ হোসেন জানান, আগামী মাসের এক তারিখের পরে বিষয়টি তদান্ত সহকারে দেখা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯