সোমবার, ০৮ Jun ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী
বরিশালে হতাশাগ্রস্থ এ্যাম্বুলেন্স ব্যবসায়ীর আত্মহত্যা

বরিশালে হতাশাগ্রস্থ এ্যাম্বুলেন্স ব্যবসায়ীর আত্মহত্যা

ব‌রিশাল ::

বরিশালে গলায় ফাঁস দিয়ে দুই সন্তানের জনক আসলাম হাওলাদার (৩৫) নামের এক যুবক আত্মহত্যা করেছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুর আড়াইটার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের চতুর্থ শ্রেণি স্টাফ কোয়ার্টারে এই ঘটনা ঘটে।

ঝুলন্ত অবস্থা থেকে আসলামকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

নিহত আসলাম শেবাচিমের চতুর্থ শ্রেণি কর্মচারী আব্দুস সোহবাহান হাওলাদার ও হাসিনা বেগম দম্পতির ছেলে। পেশায় তিনি একজন এ্যাম্বুলেন্স ব্যাবসায়ী ছিলেন।

নিহতের স্ত্রী নাহিদা জানান, তিনি রান্না ঘরে ছিলেন। দুপুরে ঘরের দরজা বন্ধ করে উচ্চ শব্দে গান শুনছিলেন স্বামী আসলাম। আড়াইটার দিকে বড় মেয়ে দরজা ধাক্কা দিলেও ভেতর থেকে কোন সাড়া শব্দ পাওয়া যাচ্ছিলো না। পরে দরজা খুলে ফ্যানের সাথে নাইলনের দড়ি দিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলতে দেখেন।

এদিকে আসলামের স্ত্রী’র ডাক-চিৎকার শুনে প্রতিবেশিরা ছুটে আসেন। তারা আসলামকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। এসময় আসলামের হাতে লেখা একটি চিরকুট উদ্ধার করে স্বজনরা। তাতে লেখা রয়েছে ‘আমার মৃত্যুর জন্য আমি নিজেই দায়ি’।

মৃত্যুর সঠিক কারন জানাতে না পারলেও আসলামের স্বজনরা বলেন, আসলাম দীর্ঘ দিন ধরে মানষিক যন্ত্রনায় ভুগতেছিলেন। এ্যাম্বুলেন্স ব্যবসায় লোকশান হলে দুই থেকে আড়াই লাখ টাকা দেনাগ্রস্থ হন তিনি। এমনকি ঘরে বাজার করার মত টাকা ছিলো তার কাছে।

এদিকে খবর পেয়ে কোতয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান সহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শক আসাদ বলেন, একটি চিরকুট পাওয়া গেছে। তাতে ‘আসলাম স্বেচ্ছায় আত্মহত্যা করেছে’ বলে উল্লেখ রয়েছে। তার পরেও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য শেবাচিম হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯