রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
করোনার ভুয়া রিপোর্টের সার্টিফিকেট নিয়ে ইতালি যাননি কেউ : পররাষ্ট্র মন্ত্রণালয়

করোনার ভুয়া রিপোর্টের সার্টিফিকেট নিয়ে ইতালি যাননি কেউ : পররাষ্ট্র মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক :: কোনো বাংলাদেশি করোনা নেগেটিভের ভুয়া রিপোর্টের সার্টিফিকেট নিয়ে ইতালি যাননি বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ইতালিতে কিছু প্রবাসী বাংলাদেশির মধ্যে করোনভাইরাস শনাক্তকরণ বিষয়ে কয়েকটি সংবাদপত্র ও টেলিভিশনে প্রচারিত সংবাদের দৃষ্টি আকর্ষণের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায় মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সম্প্রতি যে এক হাজার ৬শ বাংলাদেশি ইতালি গিয়েছেন তারা কোভিড- ১৯ নেগেটিভের ভুয়া সার্টিফিকেট নিয়ে যাননি। তাদের মধ্যে কিছু যাত্রী নিজ উদ্যোগে কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট নিয়ে যান, পরে প্রয়োজন হতে পারে এমনটি ভেবে। তবে ইতালি ভ্রমণের জন্য এ ধরনের সার্টিফিকেট থাকার কোনো নির্দেশনা দেশটির পক্ষ থেকে দেয়া হয়নি ।’

অর্থাৎ এক হাজার ৬শ বাংলাদেশির মধ্যে অল্পসংখ্যক বাংলাদেশি সার্টিফিকেট নিয়ে যান। বাকিরা নেননি। আর যারা নিয়েছেন তারা ভুয়া সার্টিফিকেট নেননি।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘দুর্ভাগ্যবশত সাম্প্রতিক সময়ে ইতালি যাওয়া কিছু বাংলাদেশি বাধ্যতামূলক আইসোলেশনে থাকার নিয়ম অনুসরণ করেননি এবং সম্ভবত তাদের মাধ্যমেই ভাইরাসটি আরও অনেকের মধ্যে ছড়িয়ে পড়ে থাকতে পারে।’

গত এক সপ্তাহে ইতালির লাজিও অঞ্চলে বসবাসরত প্রায় ৫ হাজার বাংলাদেশির মধ্যে ৬৫৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রোববার বাংলাদেশ দূতাবাসের সাথে সমন্বয় করে ইতালি সরকার লাজিও অঞ্চলে বসবাসরত সব বাংলাদেশির (প্রায় ৩০ হাজার) করোনাভাইরাস পরীক্ষা করার সিদ্ধান্ত নেয়।

বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার ফ্লাইটে নিষেধাজ্ঞার বিষয়ে বলা হয়, ‘শুধু বাংলাদেশ ছাড়াও পৃথিবীর ১২টি দেশের বিমান সেদেশে প্রবেশ বন্ধ করা হয়েছে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯