রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বাজারের হাতে করোনাভাইরাসের ভ্যাকসিন দেওয়া যাবে না: বিল গেটস

বাজারের হাতে করোনাভাইরাসের ভ্যাকসিন দেওয়া যাবে না: বিল গেটস

অনলাইন ডেস্ক :: বাজারের হাতে করোনাভাইরাসের ওষুধ ও ভ্যাকসিন ছেড়ে দেওয়া ঠিক হবে না বলে মনে করছেন মার্কিন ধনকুবের বিল গেটস। তিনি সতর্ক করেছেন, বাজারের স্বাভাবিক নিয়মে সর্বোচ্চ দরদাতার হাতে যদি করোনার প্রতিষেধক চলে যায়, সেক্ষেত্রে যাদের সত্যিকারের প্রয়োজন, তাদের অনেকেই এই প্রতিষেধক পাবেন না।

শুক্রবার ইন্টারন্যাশনাল এইডস সোসাইটি আয়োজিত কভিড-১৯ বিষয়ক ভার্চুয়াল কনফারেন্সে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা গেটস বলেন, ‘যে মানুষদের সবচেয়ে বেশি প্রয়োজন তাদের উপেক্ষা করে যদি সর্বোচ্চ দরদাতা মানুষদের কাছে ওষুধ ও ভ্যাকসিন চলে যায় তবে আমরা দীর্ঘ, অন্যায্য ও প্রাণঘাতী এক মহামারীই দেখতে পাবো। সমতার ভিত্তিতে এসব বণ্টনের জন্য আমাদের ভালো নেতৃত্ব প্রয়োজন, বাজারের ওপর নির্ভরতা নয়।’

বিশ্বের অন্তত ১২০টি প্রতিষ্ঠান কোভিডের ভ্যাকসিন কর্মসূচি নিয়ে কাজ করছে। ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশের কোম্পানিগুলো বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করে সফলতার পথে অনেকদূর এগিয়েছেও।

কেউ কেউ ক্লিনিক্যাল ট্রায়াল পরিচালনা করছে। ধারণা করা হচ্ছে, নতুন এই করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কৃত হলে ধনী দেশগুলো আগেভাগে এসব লুফে নিতে পারে।

ইউরোপিয়ান কমিশন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা এরইমধ্যে সতর্ক করে দিয়ে বলেছে, জীবন রক্ষাকারী ভ্যাকসিন পাওয়া গেলে তা নিয়ে অসুস্থ প্রতিযোগিতা তৈরি হতে পারে। এরই মধ্যে ওয়াশিংটনের কিছু কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন, ভ্যাকসিন সফলতা এলে তারা আমেরিকার মানুষকেই অগ্রাধিকার দেবেন।

গেটস মনে করিয়ে দেন, দুই দশক আগে এইচআইভি/এইডসের বিরুদ্ধে যখন লড়াই শুরু হয় তখন সব দেশ ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসে এবং পরিশেষে আফ্রিকাসহ অধিকাংশ দেশ ওষুধ পেয়েছে। যদিও এইচআইভির পরিপূর্ণ ভ্যাকসিন এখনো আবিষ্কৃত হয়নি।

একই মডেল কোভিড-১৯ ওষুধ বণ্টনের ক্ষেত্রে কাজে লাগানোর পরামর্শ দেন তিনি। তার কথায়, ‘এইচআইভি ও এইডসের বিরুদ্ধে লড়াই থেকে শিক্ষা নিয়েই এখন বিশ্বব্যাপী অগ্রাধিকারের ভিত্তিতে ভ্যাকসিন বণ্টন করা যেতে পারে। সূত্র: রয়টার্স

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯