রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ভারতে ২৭ হাজারের বেশি একদিনে করোনা শনাক্ত

ভারতে ২৭ হাজারের বেশি একদিনে করোনা শনাক্ত

নিউজ ডেস্ক :: ভারতে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ১১৪ জন। এ নিয়ে
দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ লাখ ২২ হাজার ৬০২ জনে। একই সময়ে সারা দেশে ৫১৯ করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। এনিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২২ হাজার ১৪৪ জনে পৌঁছেছে।এনডিটিভি।

শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, শুক্রবারই ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৮ লক্ষ পেরিয়ে যায়। সবচেয়ে বড় কথা, ৭ লক্ষ থেকে ৮ লক্ষে পৌঁছতে মাত্র ৪ দিন সময় লেগেছে। দেখা যায়, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষে পৌঁছাতে ১১০ দিন সময় লেগেছিল, আর সেই সংখ্যা ৮ লক্ষের বেশি হতে সময় লেগেছে মাত্র ৫২ দিন।

এদিকে, পশ্চিমবঙ্গেও দ্রুত বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৯৮ জন। দেশের মধ্যে সর্বাধিক সংক্রমণ ছড়িয়েছে মহারাষ্ট্রে। তারপরেই করোনা আক্রান্তের বিচারে তালিকায় পরপর রয়েছে তামিলনাড়ু, কর্নাটক, দিল্লি এবং তেলেঙ্গানা।

তবে আশার খবর যে, দেশটিতে চিকিৎসা সহায়তায় বহু করোনা রোগীই সুস্থ হয়ে উঠছেন। সরকারি তথ্য মতে, সারা দেশে মোট ৫ লাখ ১৫ হাজার ৩৮৬ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। দেশটির সুস্থতার হার ৬২.৭৮ শতাংশ।

এদিকে বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের তালিকায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলের পরে তৃতীয় দেশ হলো ভারত।দেশটির জনসংখ্যা ১৩৫ কোটির উপরে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯