রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বিক্রম দোড়াইস্বামী বাংলাদেশে ভারতের নতুন হাই কমিশনার

বিক্রম দোড়াইস্বামী বাংলাদেশে ভারতের নতুন হাই কমিশনার

নিজস্ব প্রতিবেদক :: সবাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে যোগ দিচ্ছেন বিক্রম দোড়াইস্বামী।তিনি বর্তমান হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশের স্থলাভিসিক্ত হবেন। শনিবার হিন্দুস্তান টাইমস জানিয়েছে, রীভার উত্তরসূরি হিসেবে দ্রুত ঢাকায় আসবেন বিক্রম।

বাংলাদেশে ভারতের নতুন হাই কমিশনার কে হচ্ছেন, সেটি নিয়ে জুনের প্রথম সপ্তাহ থেকে আলোচনা শুরু হয়। মোদি সরকার আফগানিস্তানেও নতুন রাষ্ট্রদূত পাঠাচ্ছে। দেশটিতে যাচ্ছেন রুদ্রেন্দ্র ট্যান্ডন।

বিক্রম বর্তমানে ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের আন্তর্জাতিক সংস্থা ও সম্মেলন বিভাগের অতিরিক্ত ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।বিক্রম বাংলাদেশে আসলে রীভা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব বিভাগের সচিব হিসবে দায়িত্ব গ্রহণ করবেন।

গত বছর মার্চে বাংলাদেশে আসা রীভা আগে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত ভারতীয় দূতাবাসের উপপ্রধানের দায়িত্বে ছিলেন। ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি সাংহাইয়ে ভারতীয় কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। চীন থেকে ফিরে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগ এবং লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান বিভাগের নেতৃত্ব দেন। তিনি একই সঙ্গে রোমানিয়া, আলবেনিয়া ও মলদোভায় ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে এবং পরে নিউইয়র্কে ভারতের কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯