সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সারাবিশ্বে করোনার চেয়ে অনাহারে বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

সারাবিশ্বে করোনার চেয়ে অনাহারে বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

ব্রিটেনভিত্তিক আন্তজার্তিক দাতব্য সংস্থা অক্সফাম সতর্ক করে বলেছে, করোনাভাইরাস মহামারির চেয়ে বেশি মানুষের মৃত্যু হতে পারে অনাহারে। সংস্থাটির একটি প্রতিবেদনে আশঙ্কা করা হয়েছে, এই বছর মহামারির কারণে আরও সামাজিক ও অর্থনৈতিক সংকটে ১২ কোটি ২ লাখ মানুষ অনাহারের দ্বারপ্রান্তে পৌঁছে যাবে। মহামারিতে অর্থনৈতিক ও সামাজিক বিপর্যয়, গণহারে ছাঁটাই, খাদ্য উৎপাদন ও সরবরাহে বিঘ্ন এবং অপর্যাপ্ত ত্রাণ সরবরাহের ফলে এমন পরিস্থিতি সৃষ্টি হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট এখবর জানিয়েছে। অক্সফামের হাঙ্গার ভাইরাস প্রতিবেদনে আশঙ্কা করা হয়েছে, অনাহারে প্রতিদিন ১২ হাজারের মতো মানুষের মৃত্যু হতে পারে। করোনাভাইরাস মহামারির চূড়ান্ত অবস্থায় এই বছরের এপ্রিলে প্রতিদিন ১০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। প্রতিবেদন অনুসারে, আফগানিস্তান, ইয়েমেন, ডিআর কঙ্গো, ভেনেজুয়েলা, পশ্চিম আফ্রিকার সাহেল, ইথিওপিয়া, সুদান, দক্ষিণ সুদান, সিরিয়া ও হাইহি চরম অনাহারের হটস্পট হতে পারে। অক্সফাম বলছে, দক্ষিণ সুদান ও সিরিয়ার মতো সংকটে থাকা দেশগুলোতে এরই মধ্যে অনাহার পরিস্থিতির অবনতি হয়েছে। এছাড়া ভারত ও ব্রাজিলের মতো মধ্য আয়ের দেশ নিয়েও উদ্বেগ রয়েছে। গণহারে ছাঁটাইয়ে সব দেশকেই প্রভাবিত করছে। তবে অনানুষ্ঠানিক খাতের শ্রমিকরা বেশি দুর্ভোগে পড়ছেন। কারণ মহামারি পরিস্থিতিতে কাজের জন্য তারা অন্যত্র ভ্রমণ বা বাইরে বের হতে পারছেন না। অক্সফাম গ্রেট ব্রিটেনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড্যানি স্রিসকান্ডারাজা বলেন, অনেক মানুষের কাছে মরার উপর খরার ঘা হয়ে কোভিড-১৯ এসেছে। সরকারগুলোকে অবশ্যই নিরপেক্ষ ও দীর্ঘমেয়াদী স্থিতিশীল খাদ্য ব্যবস্থা গড়ে তুলতে হবে যাতে করে ক্ষুদ্র উৎপাদনকারী ও শ্রমিকরা বেঁচে থাকার মতো মজুরি উপার্জন করতে পারে। তিনি আরও বলেন, কোভিড-১৯ মহামারির প্রভাব ভাইরাসটির চেয়েও বেশি। এর প্রভাবে বিশ্বের দরিদ্র মানুষরা আরও বেশি অনাহার ও দারিদ্র্যে পতিত হচ্ছে। ভাইরাসটির বিস্তার নিয়ন্ত্রণ করা সরকারগুলোর জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু তাদেরকে অবশ্যই ভাইরাসের চেয়ে অনাহারে বেশি মানুষের মৃত্যু ঠেকাতে হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯