রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বঙ্গোপসাগরে মাছ শিকার নিষেধাজ্ঞা না মানায়, ৫ জেলেকে জরিমানা

বঙ্গোপসাগরে মাছ শিকার নিষেধাজ্ঞা না মানায়, ৫ জেলেকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক :: নিষেধাজ্ঞা না মেনে বঙ্গোপসাগরে মাছ শিকার করায় ৫ জেলেকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত মেরিন একাডেমি এলাকায় অভিযান চালিয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আক্তার এবং উমর ফারুক এ জরিমানা করেন। জেলা মৎস্য কর্মকর্তা ও কোস্ট গার্ড অভিযানে সহায়তা করেন।

এ সম্পর্কে নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক অনুসন্ধান ২৪কে বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী ২০ মে থেকে ২৫ জুলাই সাগরে মাছ ধরা নিষিদ্ধ। কিন্তু এই নিষিদ্ধ সময়ে কিছু অসাধু নৌকার মালিক ও জেলে সরকারের নিষেধাজ্ঞা না মেনে চিংড়ি পোনামাছ ধরতে গিয়ে অন্যান্য সামুদ্রিক মাছের পোনাও নষ্ট করে দিচ্ছে এমন অভিযোগ পেয়ে আজ আমরা অভিযান পরিচালনা করি।

সরেজমিনে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় আজ ৫ জেলেকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ জাল জব্দ করা হয়

তিনি আরও বলেন, আমরা মেরিন ড্রাইভ এলাকায় গেলে খবর পেয়ে অনেক জেলে তাদের সমুদ্র তীরবর্তী পাঁতানো জাল রেখে পালিয়ে যায়। পরে সেখান থেকে অবৈধভাবে মাছ ও বিভিন্ন মাছের পোনা নিধন করার কাজে ব্যবহৃত প্রায় ছয় হাজার মিটার জাল জব্দ করে ধ্বংস করে ফেলা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯