রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
জনগণের পুলিশ হতে হলে পুলিশকে আরও সামনে এগিয়ে যেতে হবে: ডিসি খাইরুল

জনগণের পুলিশ হতে হলে পুলিশকে আরও সামনে এগিয়ে যেতে হবে: ডিসি খাইরুল

নিউজ ডেস্ক :: বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. খাইরুল আলম বলেছেন, ‘জনগণের পুলিশ হতে হলে পুলিশকে সব ধরনের দুর্নীতিমুক্ত হতে হবে। দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান ‘জিরো টলারেন্স’। পুলিশে কোনো দুর্নীতিবাজের ঠাঁই হবে না। মাদকের সঙ্গে কোনো পুলিশ সদস্যের সম্পর্ক থাকবে না। পুলিশকে হতে হবে মাদকমুক্ত।’

রোববার (৫ জুলাই) বেলা ১১টায় বরিশাল কাউনিয়া থানায় অনুষ্ঠিত পুলিশের বিশেষ ব্রিফিং প্যারেডে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, ‘পুলিশের নিষ্ঠুরতা বন্ধ করে আইনি সক্ষমতাকে কাজে লাগাতে হবে। পুলিশকে যেতে হবে জনগণের দোরগোড়ায়। আমরা গণমুখী জনকল্যাণমূলক পুলিশি ব্যবস্থা তৈরি করতে চাই। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পুলিশ যেমন ভূমিকা পালন করেছে, বর্তমান করোনা কালেও পুলিশ সেরকম ভূমিকা পালন করছে। যখন পরিবার লাশ ফেলে পালিয়েছে, তখন সেই লাশ দাফন-কাফন, সৎকার করতে এগিয়ে এসেছে পুলিশ। কাজে সন্তুষ্ট হয়ে সবাই পুলিশের প্রশংসা করছে।

এ প্রশংসা কাজে লাগিয়ে আরও সামনে এগিয়ে যেতে হবে। আমরা দেশ ও জনগণের জন্য কাজ করে যাচ্ছি। জনগণের সঙ্গে মিশে যাওয়ার অন্যতম একটি উপায় হচ্ছে বিট পুলিশিং। বিট পুলিশিং ব্যাবস্থা শক্তিশালী ও কার্যকর করতে হলে বিট অফিসারকে প্রতিদিন তার নিজ কর্ম এলাকায় যেতে হবে। আমরা সবাই দুর্নীতিমুক্ত হয়ে দেশের জন্য কাজ করলে এ দেশ আরও উন্নত হবে এবং প্রধানমন্ত্রীর হাত আরও শক্তিশালী করতে পারবো। ২০৪১ সালের মধ্য বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে।’

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. আবুল কালাম আজাদ বলেন, ‘বর্তমান সময়ে পুলিশ বাহিনী নিরলস প্রচেষ্টা করে একটি ভালো অবস্থান তৈরি করেছে। যে যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করলে আইজিপি স্যারের নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করে তার কর্মকাণ্ড আরও গতিশীল করতে পারবো। ডিসি খাইরুল আলম স্যারের সুযোগ্য নেতৃত্বে আমরা কাউনিয়া থানা এলাকায় একটি বৈপ্লবিক পরিবর্তন আনতে সক্ষম হবো।’

এসময় আরও উপস্থিত ছিলেন কাউনিয়া জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আ. হালিম।কাউনিয়া থানার অফিসার ইনচার্জ মো. আজিমুল করিম, পুলিশ পরিদর্শক(অপারেশন) হিরন্ময় সরকার, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সগির হোসেনসহ পুলিশের অন্য কর্মকর্তারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯