বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
রাজধানীতে বাসায় মদ তৈরি, ছাদে গাঁজা চাষ: গ্রেফতার-১

রাজধানীতে বাসায় মদ তৈরি, ছাদে গাঁজা চাষ: গ্রেফতার-১

নিজস্ব প্রতিবেদক :: রাজধানীর দারুস সালাম থানা ও ঢাকার সাভার এলাকা থেকে পৃথক অভিযানে ১ হাজার লিটার দেশি মদ, ১৪৫০ পিস ইয়াবা ও ছাদবাগানে লাগানো ৫টি গাঁজার গাছসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল, র‌্যাব-৪ এর একটি দল শনিবার ভোর ৫টা সাভার মডেল থানাধীন রাজাশন এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি ফ্রান্সিস গমেজকে (৬০) আটক করে। পরে তার বাড়ি থেকে মদ তৈরির সরঞ্জামসহ ১ হাজার লিটার দেশীয় মদ ও ছাদ বাগান থেকে ৫টি গাঁজার গাছ জব্দসহ তাকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ফ্রান্সিস গমেজ দীর্ঘ ১৫ বছরের বেশি সময় ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। দীর্ঘদিন থেকে তার বাসার ছাদে গাঁজা চাষ এবং বাসার চিলেকোঠায় মদ তৈরি করে আসছিলেন। এসব মদ ও গাঁজা সাভারসহ মিরপুর ও আশপাশ এলাকায় বিক্রয় করতেন তিনি।

আরেক অভিযানে সকাল সাড়ে ৬টার দিকে রাজধানীর দারুস সালাম থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ১৪৫০ পিস ইয়াবাসহ আব্দুল বাসেদ (২৪), কুতুবুল আলম (২৫) ও ববি (২০) নামে তিন মাদক কারবারিকে আটক করা হয়। আটকদের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯