মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশালে সেবাচিমে করোনা ওয়ার্ডে নারীসহ ৪ জনের মৃত্যু

বরিশালে সেবাচিমে করোনা ওয়ার্ডে নারীসহ ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন নারীসহ ৪জনের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, তাদের নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

পরিচালক জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় মারা যান ৬০ বছরের বৃদ্ধ বিমল। তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানা এলাকার বাসিন্দা মৃত রাম চরনের ছেলে। মারা যাওয়ার কিছু পূর্বে তাকে ভর্তি করা হয়েছিল।

সন্ধ্যা ৭টা ১৫মিনিটে মারা যান ৭০ বছরের বৃদ্ধ জিতেন্দ্রনাথ বিশ্বাস। তিনি পিরোজপুরের ভান্ডারিয়ার গাজিপুরের মৃত হরেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে। করোনা উপসর্গ নিয়ে তাকে বৃহস্পতিবার সকালে ভর্তি করা হয়।

সন্ধ্যা ৬টা ১৫মিনিটে মারা যান ৫৫ বছরের বয়সী নারী সালেহা বেগম। করোনা উপসর্গ নিয়ে তাকে বৃহস্পতিবার বিকেল প্রায় ৪ টার দিকে ভর্তি করে তার স্বজনরা। সালেহা বেগম পটুয়াখালী সদরের টাউন কালিকাপুড়ের বাসিন্দা মোশারেফ হোসেনের স্ত্রী।

একই দিন সকাল ৯টায় মারা যান ৫০ বছরের আবুল কালাম আজাদ। তিনি বরিশালের বাবুগঞ্জ উপজেলার ইছলাদী এলাকার আব্দুল শফিজের ছেলে। ১ জুলাই তাকে ভর্তি করা হয়েছিল। বৃহস্পতিবার পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ১০৪ জনের মৃত্যু হয়। এর মধ্যে ৩৭ জন করোনায় আক্রান্ত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯